আমি খুব করে ধরে রাখতে চাই তোমার দুহাত
তুমি শুধু মুঠো ছারিয়ে নাও
আমি যতই নিজেকে খুলে খুলে দিতে চাই তোমার সমুখে
তুমি ততই শামুক হয়ে গুটিয়ে যাও
আমি চাতকের মত কাছে আসতে চাই তোমার কাছে
অথচ তুমি শুধুই দূরে হারাও
আমি পাগলের মত চাই তোমায়, তুমি শুধুই দূরে হারাও
তুমি তোমার মাঝে যেতে দাও আমাকে৷
আমি তোমার মাঝে তুমি হয়ে থাকতে চাই
আমার এই অনুভুতিময় আকুতি রাখবে তুমি, বলো?
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


