somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু বললাম

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শামীম ওসমান সাহেব বলেছেন নাস্তিকদের জন্য তার চোখের ইশারাই যথেষ্ঠ।কিন্তু তিনি নাস্তিকদের চোখ মারবেন নাকি চোখ গরম করে ডর দেখাবেন এ বিষয়ে কিছু স্পষ্ট করেননি।চোখ নিয়ে অবশ্য আমাদের জীবনানন্দ দাশও লিখেছিলেন, চোখকে তিনি পাখির বাসার সাথে তুলনা করেছিলেন।অনেকের মতে, চোখ কি কখনো পাখির বাসার মতো হয়?কি পাগলের প্রলাপ। কবিরা অবশ্য পাগল গোছেরই হয়ে থাকে।এটা অস্বাভাবিক কিছু না।তবে সাম্প্রতি সবাই বিশ্বের সবচেয়ে বড় পাগল আখ্যা দিয়েছিলো কোনো কবিকে নয়,আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প সাহেবকে।যদিও ট্রাম্প সাহেব চুপচাপই আছেন।পাগলামি টাগলামি তেমন একটা করছেন না।শুধুমাত্র কোরিয়ার সাথে একটু গুতাগুতি করছেন, এই আর কি।গুতাগুতি হতেই পারে।বাংলাদেশে গুতাগুতির প্রচলন তুমুলভাবে বিদ্যমান।বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল সারাক্ষনই গুতাগুতি করে যাচ্ছে।আমি মাঝে মাঝে স্বস্তিবোধ করি এই দুই দলের কারো শিং নেই। থাকলে কি অবস্থা হতো!রক্তের বন্যা বয়ে যেতো।রক্তের বন্যা না বইলেও টানা তিন ঘন্টা বৃষ্টিপাতের কারনে সারা ঢাকা শহরজুড়ে বন্যার আলামত দেখা যাচ্ছে।পথঘাটে হাটু সমান পানির বন্যা স্রোত সমেত ছোটাছুটি করছে।এই হাটু সমান পানি ঠেলে আমার বন্ধু জুয়েল অফিস থেকে বাসায় এসে তার প্যান্টটা হাটু থেকে নিচ পর্যন্ত ধুয়ে দিয়েছে।জুয়েলকে দেখে বুঝতে পারছি ওর খুব কষ্ট হয়েছে।কিন্তু কি আর করার?কষ্ট না করলে কেউ সফলতা পায়না।শুধুমাত্র ইসলামী দলগুলো ছাড়া।এরা কষ্ট না করেই কেষ্ট লাভ করে।এই যেমন হেফাজতে ইসলাম কষ্ট ছাড়াই সফলতা অর্জন করছে।অন্যান্য দলগুলো যেখানে আন্দোলন করে কিছু পায়না তারা সেখানে আন্দোলনের হুমকি দিয়েই কতকিছু পাচ্ছে।গনভবনে সমাদর পাচ্ছে,ভাস্কর্যের দফারফা করে দিচ্ছে, লেখক কবিকে পাঠ্যপুস্তক থেকে বোল্ডাউট করে দিচ্ছে।
বোল্ডাউট আমাদের মাশরাফিও অনেককরেছে।কিন্তু শেষপর্য়ন্ত তাকেই বোল্ডাউট করার ষড়যন্ত্র চলছিলো।ম্যাশ সেই ষড়যন্ত্রের উচিত জবাব দিয়েছেন হুট করে অবসরের ঘোষনা দিয়ে।এদেশে ধীরে ধীরে উচিত জবাব দেয়ার লোক কমে যাচ্ছে।বাবু সেনগুপ্ত ছিলেন,তিনিও চলে গেছেন।এখন কেউ আার উচিত জবাব দেয়না।এখন সবাই সময়ের সাথে সাথে আপডেট হয়েছে।এখন সবাই তেল দেয়।তেল দিতে দিতে তেলসংকটের সৃষ্টি হয়েছে।তাই তেল যেন আর অন্য কাজে না ফুরোয় সেজন্য সরকার বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প হাতে নিয়েছে।প্রকল্পটি সুন্দরবনের কাছে হওয়ায় অনেকে সুন্দরবনের স্বার্থে প্রকল্পটি বাতিল বা স্থানান্তরের দাবী জানাচ্ছে।অবশ্য এ ব্যাপারে সরকারের একজন গূরুত্বপূর্ন মন্ত্রী 'সুন্দরবন না থাকলে কি হবে বা সুন্দরবন থাকুক আর না থাকুক রামপাল হবেই' এধরনের একটি কথা বলেছেন।তার মতো একজন বিদ্বান মন্ত্রী এ ধরনের মূর্খের মতো কথা কিভাবে বললেন আমি ধারনা করতে পারিনা।অবশ্য সবকিছু সম্পর্কে ধারনা করা ঠিক না।তাই এখানেই থেমে গেলাম।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×