somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন আগে আমরা নিজেরা ঠিক হই

৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সন্ধ্যায় বাসা থেকে বের হয়েছি,যাবো মগবাজার।বসুন্ধরা শপিংমলের সামনে আসতেই এক লোক দুটো লিফলেট ধরিয়ে দিলো।ভাবলাম কোচিং টোচিং এর হবে হয়তো।পরে দেখি না,অনিমেষ আইচ নির্মিত 'ভয়ংকর সুন্দর' ছবির লিফলেট।তবু ভালো লাগলো যে কোচিং টোচিং এর মত বেরসিক কিছু না।ভালো একটা জিনিস।আমিও মুভিটার মুক্তির অপেক্ষায় আছি।
তো যাই হোক,আসল কথায় আসি।আমি কাগজটা কিছুক্ষন পরে মুড়িয়ে দলা পাকিয়ে রাস্তায়ই ফেলে দিলাম।ফেলে দেয়ার পরপরই মনে হলো,কাজটা কি ঠিক হলো?আমার সামনেই ফটপথের পাশে ডাস্টবিন রাখা আছে।তাও একটা না।একটু পরপরই ওরা দাড়িয়ে আছে গায়ে লিখে,'আমাকে ব্যাবহার করুন'। কিন্তু আমি ওদের ব্যাবহার না করে রাস্তাকে ব্যাবহার করলাম ময়লা ফেলার জায়গা হিসেবে।ভিতরে ভিতরে একটা অপরাধবোধ নিয়েই শামুকের মত চলে এলাম সেখান থেকে।এই কাজটি যে শুধু আমিই করি তা কিন্তু নয়।আমার মত অনেকেই যে এই কাজটি করে থাকে তা আমাদের চারপাশে সর্বত্র সদর্পে ছড়িয়ে থাকা ময়লা আবর্জনার দিকে নজর দিলেই বোঝা যায়। একচিলতে জায়গাও কোথাও পরিষ্কার নেই।কেউ অসচেতনতার কারনে ফেলে আর কেউ আমার মতো জেনে বুঝে ফেলে কাজটা ঠিক হয়নি ভেবেও কাজটা বেঠিক রেখেই চলে যায়,আর কেউ জেনে বুঝে ফেলে 'ফেলছি তো কি হইছে?' ভাব নিয়ে চলে যায়।
এখানে মানুষ তিন শ্রেনীর হলেও কাজটা কিন্তু একই শ্রেনীর করে করছি আমরা।যার ফলে সমগ্র ঢাকা শহরজুড়ে একক অাধিপত্য বিস্তার করছে ময়লা আবর্জনা।আর অপরিষ্কার ঢাকা বসবাসের অযোগ্য হয়ে যাওয়ার জন্য দায়ী করছি সিটি কর্পোরেশনকে।আঙুল তুলে চেচাচ্ছি তাদের দিকে।অথচ নিজের দিকে আঙুল তুলছিনা ভুলেও।কেননা নিজের দিকে আঙুল তুললে যে নিজেই অপরাধী হয়ে যাচ্ছি।কে চায় নিজেকে অপরাধী করতে,বলুন?
তাই আসুন আগে আমরা নিজেরা ঠিক হই।নিজেরা ভালো হই।সবক্ষেত্রে মেয়র এবং সিটি কর্পোরেশনকে না দোষী বানাই।কেননা,দুই মেয়র সারা শহর জুড়ে এতো ডাস্টবিন দিয়েছেন যে ময়লা ফেলতে আপনাকে একশো মাইল হেটে কোনো নির্দিষ্ট স্থানে যেতে হবে না যে এতে আপনার গন্তব্যে পৌছোতে বিলম্ব হবে।আপনি আপনার গন্তব্যের দিকেই যাননা।কিছুক্ষন হাটলে দেখবেন ঠিকই ডাষ্টিবিন হা করে আছে আপনার হাতের ডাস্ট গিলতে।
আমরা ঢাকাবাসী পরিষ্কার ঢাকা গড়তে আর কিছু না করতে পারলেও অন্তত এই কাজটাতো করতে পারি।আসুন তাই করি।নিজে করি অন্যকে করতে উদ্বুদ্ধ করি।কথায় কথায় সিটি কর্পোরেশনকে দোষ না দিয়ে আগে নিজের দোষটা খুজে বের করি ও তা সংশোধনের চেষ্টা করি।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২৬
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×