somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি দূর্ভাগ্যে পতিত হতে চাই তোমার রেখায় ঠাই পেয়ে

০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তুমি যখন তোমার সুন্দর শরীরটাকে দীর্ঘ পোশাক দিয়ে ঢেকো ফেলো,
তখন মনে হয় পূর্ন চাঁদকে মসলিন কাপড়ের চাদোয়া দিয়ে ঢেকে রাখা হয়েছে।
আর চাঁদের জোৎস্নাচ্ছটা স্বচ্ছ চাদোয়া ভেদ করে ঠিকরে বেরিয়ে আসছে।
তখন আমার মনে হয় টিনের চালের নিচে মানুষ যেমন বৃষ্টি ভিজতে দাড়ায়,
আমিও তেমনি তোমার সামনে দাড়াই তোমার জোৎস্নায় ভিজে কাকভেজা হতে।
শোনো মেয়ে, আমারো ইচ্ছে করে ভালোবাসতে,
আমারো ইচ্ছে করে কাছে আসতে
আমারো ইচ্ছে করে চোখে চোখ রেখে বলতে,
চিনে রাখো আমাকে,
অসুখ হয়ে ঢুকে যাবো তোমার ভিতরে।
তোমার ঠোটের নিচে দু আঙুলের এক চিমটি টোকা দিয়ে
কেপে ওঠা ঠোট দেখিয়ে বলতে ইচ্ছে করে,
এখান থেকে একটি তীর ছুড়ো আমাকে লক্ষ করে
আমি আহত হতে চাই
ভীষন ভাবে বিষাক্রান্ত হতে চাই
তোমার ফর্সা হাতের তালুতে চোখ রেখে রেখাগুলো দেখিয়ে বলতে ইচ্ছে করে
এখান থেকে একটি রেখা আমার জন্য বরাদ্দ করো।
হোক না সে দূর্ভাগ্যের রেখা
আমি দূর্ভাগ্যে পতিত হতে চাই তোমার রেখায় ঠাই পেয়ে
তোমার কামিজের কাটার কীয়দাংশ যখন তোমার অসতর্কতায়
সালোয়ারের ওপরে হেটে এসে তোমার পেটের একচিলতে অনাবৃত হয়ে যায়,
আমি তখন একবার সেদিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলি।
কেননা ওখান থেকে যে আলো বেরোয় তা সূর্যের আলোর থেকে প্রখর।
আমারর সহ্য ক্ষমতার বাইরে।
প্রচন্ড গরমের হাত থেকে বাচতে তুমি যখন ডানা কাটা পোশাক পরে থাকো
তখন মনে হয় তোমার খোলা বাহুদ্বয়ে আগুন জ্বলছে।
আমার তখন খুব ইচ্ছে করে একবার ছুতে
মাত্র একবার ছুতে।
সইতেতো পারবোনা জানি,তবে পতংগের মতো পুড়েতো মরতে পারবো
সদ্যভেজা তোমার চুলের পানিতে তোমার প্রশস্ত পিঠে যখন লেগে যায় তোমার জামার,
তখন আমার ইচ্ছে হয় একবার আমার শাহাদত আঙুল ছোয়ানোর অনুমতি দাও ওখানে
আমি ওখানে তোমার ঘরের নামতা লিখবো
তুমি যখন চুড়ো করে চুল বাধো তখন আমার খুব অসহায় লাগে তোমার অনাবৃত কাধ দেখে
আমি তখন নুলো ভীখারীর মতো তাকিয়ে থাকি ঐ কাধের পানে
তখন এই অসহায়েরও ইচ্ছে করে ডাকাত হই
তুমি যখন আমাকে পিছনে রেখে হেটে যাও,
তখন তোমার পৃথবী ওলট পালট করা কোমর দেখে আমার তাকে সবচেয়ে ভয়ংকর আগ্নেয়গিরি মনে হয়।
আমার পৌরুষত্বকে তোমার কোমরের ঐ ঢালে বসিয়ে রাখতে ইচ্ছে করে।
তোমার হাতের অনাবৃত অংশটুকু থেকে খুব যত্ন করে ব্রেসলেটটা খুলে আরো কিছু অংশ অনাবৃত করে তারপর সারাটা অনাবৃত অংশ আলতো চুমুতে আবৃত করে দিতে পাগল হয়ে যায় আমার পরহেজগার দু ঠোট
অাচ্ছা তুমি কি কালবৈশাখীর উপসর্গ নাকি?
তোমাকে দেখলেই আমার মনে ও মগজে কালবৈশাখীর মাতম ওঠে ভীষনভাবে।
লালন,রবি,নজরুল গবেষনা ইন্সটিটিউট কেনো আছে জানো?
কারন তাদের নিয়ে কৌতুহলের শেষ নেই।
তাদের সমস্ত সৃষ্টি এক একটা অবাক বিষ্ময়
আমার কাছে তুমিও ঠিক তাই।
তোমাকে নিয়ে আমার কৌতুহলের শেষ নেই।
তোমাে ভাজে ভাজে রয়েছে অবাক বিষ্ময়ের সাজ।
ভাবছি তোমাকে নিয়েও আমি একটি গবেষনা প্রতিষ্ঠান খুলবো।
যেখানে গবেষনার একমাত্র বিষয়বস্তু হবে তুমি,
আর যার গবেষক হবো একমাত্র বিষয়বস্তু হবো আমি


সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×