somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আতেল কবি ও অস্থির প্রেমিক

১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আতেল কবি ও অস্থির প্রেমিক,উভয়েরই সময়জ্ঞান খুবই কম।একদম শিশুসুলভ। এরা কখনোই তাদের কাংখিতাকে ফোন দিতে গিয়ে সময়ের তোয়াক্কা করে না।এরা যখন তখন ফোন দিয়ে বসে তাদের কাংখিতাকে।এমনকি ওপাশ থেকে বার বার ফোন কেটে 'এখন কথা বলা সম্ভব নয়' টাইপের রেড সিগন্যাল দেওয়ার পরও এরা হাল না ছেড়ে খামটি মেরে পড়ে বেকুবের মতো ফোন দিতেই থাকে যা একসময় বিরক্তিকর পর্যায়ে গিয়ে দাড়ায়।ফলাফল হিসেবে ওপাশ থেকে ফোন রিসিভ করার পর পরই ভেসে আসে ঝাড়ি।কঠিন আকারের ঝাড়ি।যে ঝাড়িগুলো দুপুরবেলার গরমের মতই গরম,যে ঝাড়িগুলো য়ে কাউকে দিতে পারে কঠিন আকারের শরম।শুধু মাত্র এই দুই প্রজাতিকেই তা খুব একটা স্পর্শ করতে পারেনা।ঝাড়ির উত্তরে তারা ফোনের অপরপ্রান্তে চোরের মত মুখ করে দাড়িয়ে মেনি বিড়ালের মত মিউ মিউ করে বলতে থাকে সরি।এবং তারা ছোট্ট বালক বালিকারা যেমন ভুল করে স্বীকার করার সময় কান ধরে বলে আর এমন হবেনা।তারাও এক্ষেত্রে ছোট্ট বালক বালিকার ভূমিকা পালন করে।
কিছু সময় (সময়টা নগন্য রকমের অল্প)তাদের ভিতরে এই রেশটা থাকে।ঐ সময়টুকুতে আতেল কবি বিরহ বিরহ আবহ যুক্ত কবিতা লিখে হতাশ ইমো সহিত ফেবুতে আপ দেয়।এই যেমন 'তোমার ব্যাস্ততায় আমার অসুস্থতা 'টাইপের দুই লাইনের কবিতা।আর প্রেমিক স্যাড ইমো সহিত সময় মানুষকে বদলে দেয় বা পৃথিবী বড়ই নিষ্ঠুর টাইপের পোষ্ট দেয়।এবং সেটাও করে ঝাড়ি দাতীনির নজরে পড়ার আশায় এবং একটু পর পরই উকি ঝুকি মেরে লক্ষ করতে থাকে ঝাড়ি দাতিনী লাইক টাইক দিলো নাকি দেখতে।
এদের এইসব ব্যবহারে অতিষ্ঠ হয়ে ঝাড়িদাতীনি কখনো কখনো তাদের জন্জাল ভেবে যত্নসহকারে ব্লক বক্সে ঢুকিয়ে রাখে আর তাদের সেল নম্বর ব্লাক লিষ্টে আদর করে রেখে দেয়।তারা প্রথম প্রথম 'কি!আমাকে ব্লক করলো!আমাকে ব্লাক লিষ্টে রাখতে পারলো?এই আমাকে?'টাইপের দাগ খেয়ে পন করে বসে আর জীবনে সে ঐ নিষ্ঠুর পাষানী ঝাড়িদাতীনিকে মনে করবেনা।এভাবে তারা প্রথম দিন কাটিয়ে ফেলে,দ্বীতিয় দিনের সকালটা গড়ালেও দুপুর থেকে এদের মন বাইরোম বাইরোম করতে থাকে।তাদের মন তখন একটু ফোন দেই একটু ফোন দেই করতে থাকে।কিন্তু পরক্ষনেই আবার খুব কষ্টে 'না আমি তাকে আর কখনোই খুজবোনা ধরনের নিজেকে কন্ট্রোল করে।এভাবে দুপুর গেলেও রাতে তারা আর নিজেনিজেদের ওপর নিয়ন্ত্রণ ক্ষমতা হারাতে থাকে।তারা কল লিস্টে রয়ে যাওয়া ঝাড়িদাতীনির নম্বর বের করে ফেনের দিকে তাকিয়ে থাকে।কল দিতে যেয়েও দেয়না।কল দিতে যেয়েও দেয়না।কলে আঙুল চাপতে গিয়েও চাপে না,আঙুল চাপতে গিয়েও চাপেনা।এভাবে দ্বিতীয় চলে যায়।তৃতীয় দিন তারা আর নিজেকে নিয়ন্ত্রনে রাখতেই পারেনা।সকালে ঘুম ভাঙতেই অস্থির ভাবে অস্থিরতায় সময় কাটাতে কাটাতে একসময় চোখ মুখ বন্ধ করে অন্য নম্বর থেকে কল দিয়ে বসে এবং আরেকটি ফেইক আইডি নক করে বসে।ও পাশ থেকে প্রথমে কোনো সাড়া না পেলেও তারা হাল না ছেড়ে কল দিয়েই যায় দিয়েই যায়,নক করেই যায়,করেই যায়।অতঃপর ঝাড়িদাতীনি ফোন রিসিভ করলেই পায়ে টায়ে ধরে কেদে টেদে একাকার হয়ে ভেঙে পড়ে।একসময় ঝাড়িদাতীনির মন গলে।না গলেই কি উপায় আছে?প্যান প্যানানীর ঠেলায় বিরক্ত হয়েই সে ইটস ওকে বলে।
এভাবে চলতে থাকে প্রেম,এভাবেই ঘটতে থাকে ঘটনার পানরাবৃত্তি।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৬
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ

লিখেছেন জুয়েল তাজিম, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫২

সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।

কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০৩

লিখেছেন রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

×