ভিতরে আগুন নিয়া হাসতে হবে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ কোথাও যাই নাই। অফিস শেষে ক্লাস করলাম।বাসায় চলে এলাম।বাসায় কাজ ছিলোতো।কাপড় টাপড় ধোয়ার ব্যাপার ট্যাপার।আমারতো আর বৌ নেই যে এসব নিয়ে ভাবতে হবেনা।একা মানুষ।কষ্ট হলেও সময়েরটা অসময়ে হলেও নিজেরটা নিজেরই ধুতে হয়।এই সময়টা সবারই যায়।আমারও চলতেছে।আমার মনে হয় চলবেই।তাছাড়া আরও একটা কাজ সারি সারি করে সারা হচ্ছিলোনা।সেলুনে যাওয়া।এটা একেবারে ফরজ গোসলের মতো ফরজ হয়ে গিয়েছিলো।চুল দাড়িতে অদ্ভুত হয়ে গিয়েছিলাম।আজকেই দেখলাম সুযোগ।চিকনে সের ফেললাম।তারপর এসে কাপড় ভিজালাম।একজোড়া শার্ট প্যান্ট আর দুইটা মোজা ভিজালাম।আরো কয়েকটা বাদ আছে।আমার কাপড় চোপড় দিয়ে আবার রং ওঠে।তাই একটা একটা করে ভিজাইতে হয়।এইটা একটা মহা পেইন।তারপরেও চলতে হয়।পেইন মানেইতো জীবন।লেখাপড়া যেমন পেন ছাড়া মুশকিল,জীবনও তেমন পেইন ছাড়া মুশকিল।পেইন আবার অনেক সময় মানুষরে বিখ্যাত করে ফেলে।হেলাল হাফিজকেতো পেইনই জলে আগুন জ্বালাতে সাহায্য করলো।তবে আমিতো আর হেলাল হাফিজ না যে আমারে পেইন বিখ্যাত বানাই ফেলবে।আমাকে পেইন যেটা করে সেটা হলো কমদামী সিগারেটের আগুন দিয়া সিগারেট খাওয়াইতে সাহায্য করে।তারপরে ভিতরে আগুন নিয়াও হাসা যায় এই ব্যাপারটা শিখায়।আমিও শিখি।লাইফে শিখার বহুত কিছু আছে।প্রাতিষ্ঠানিক শিক্ষাই সব শিখায় না।পেইন টেইনই বেশিকিছু শিখায়।বাচতে হলে শিখতে হবে,ভিতরে আগুন নিয়া হাসতে হবে।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে এখন সবচেয়ে সহজলভ্য জিনিস হলো বিশ্লেষণ। চাল, ডাল কিংবা তেলের দাম নিয়ে যতই হাহাকার থাকুক, ভূরাজনীতি নিয়ে জ্ঞানের কোনো অভাব নেই। চায়ের দোকানে বসে যিনি নিজের বাসার গ্যাস...
...বাকিটুকু পড়ুন
কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।
বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন