ঢাকা, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এক ঘন্টা পেছানো হয়েছে আর্জেন্টিনা- নাইজেরিয়া প্রদর্শনী খেলা। তাই মঙ্গলবার সন্ধ্যা ৬ টার বদলে খেলা শুরু হবে ৭ টায় ।
ম্যাচ আয়োজক কমিটির প্রধান আনোয়ারুল হক হেলাল সোমবার সাংবাদিকদের বলেন, "সন্ধ্যা ৬ টায় দিনের আলো থাকে। আর নাইজেরিয়া দল লম্বা ভ্রমণে প্রচণ্ড পরিশ্রান্ত। এই কারণেই আমরা খেলা পেছানোর সিন্ধান্ত নেই।"
"মূলত দুই দলের সম্মতিতেই এই সিন্ধান্ত নেয়া হয়েছে। প্রথমে আর্জেন্টিনা দল সন্ধ্যা ৬ টায় দিনের আলো থাকার কথা জানায়। পরে নাইজেরিয়াও খেলা পেছানোর অনুরোধ করে," বলেন হেলাল।
এটি ফিফার প্রদর্শনী খেলা, তাই কোনো সমস্যা হবে কিনা? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "দু'টি দলেরই মত নেয়া হয়েছে, তাই সমস্যা হওয়ার কোনো কারণ দেখছি না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১২৩ ঘ.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



