somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইয়াহুর সিইও ক্যারোল বার্জ অপসারিত

০৭ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সান ফ্রান্সিসকো, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্টারনেট সার্চ ইঞ্জিন ইয়াহু'র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্যারোল বার্জকে বরখাস্ত করা হয়েছে। প্রায় আড়াই বছর এই প্রতিষ্ঠানটির সর্বোচ্চ পদে থেকে দায়িত্ব পালনের পর তিনি অপসারিত হলেন।

বোর্ড পরিচালকদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে অব্যাহতি দেওয়া হয় যা দ্রুতই কার্যকর হবে বলে ওই মার্কিন ইন্টারনেট কোম্পানির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়।

তবে বরখাস্ত হওয়ার এই খবর বার্জই প্রথম জানান। এক ই-মেইলবার্তায় তিনি সহকর্মীদের বলেন, "আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, ইয়াহু বোর্ডের চেয়ারম্যান টেলিফোনে আমাকে এইমাত্র বরখাস্ত করেছেন।"

ই-মেইলবার্তায় তিনি আরো বলেন, "আপনাদের সাথে কাজ করে আমি অনেক আনন্দ পেয়েছি। আপনারা সবাই সামনে এগিয়ে যান, এই কামনা রইল।"

নতুন সিইও নিয়োগ না হওয়া পর্যন্ত ইয়াহু'র প্রধান অর্থনীতি বিষয়ক কর্মকর্তা টিম মোর্সে ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন বলে বিবিসি জানায়।

বাজারে শেয়ার বাড়ানোর ব্যাপারে ইয়াহু কঠোর লড়াই চালাচ্ছে। প্রতিনিয়ত এই ইন্টারনেট কোম্পানিটিকে গুগল ও ফেইসবুকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে।

ক্যারোল বার্জ ২০০৯ সালে ইয়াহু'র সহ-প্রতিষ্ঠাতা জেরি ইয়াং'র কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব পাওয়ার পরপরই তিনি ব্যবস্থাপনা পর্যায়ে উল্লেখযোগ্য পরিবর্তন আনার পাশাপাশি ব্যয় কমাতে কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপও গ্রহণ করেন।

ক্যারোলের কর্মকাণ্ড সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে সি-নেট'র প্রযুক্তি বিশ্লেষক ল্যারি ম্যাগিড বলেন, ক্যারোল বার্জের নেতৃত্বে কোম্পানিটির উল্লেখযোগ্য তেমন কোনো অগ্রগতি অর্জিত হয় নি।

তিনি আরো বলেন, ফেইসবুক অনেক এগিয়ে। এমন কি গুগলও ইয়াহু থেকে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে এগিয়ে রয়েছে।

সমালোচকেরা মনে করেন, অনুসন্ধান ও সামাজিক যোগাযোগের যে আকর্ষণীয় বাজার ছিল, ইয়াহু তা ধরতে ব্যর্থ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১২৫ ঘ.
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×