somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

''ও মা গো'' এবং ''বাঁচাও''...!!!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক বেশি রাইগা মাইগা কাউরে ফাপর মারতে গেলে
একদুইটা গালি ইংলিশে দিয়া ফেলি...আসলে কন্ট্রোল থাকেনা...
অতি ভাব নিয়া কিছু কইতে গেলে অথবা মাঝে মইধ্যে অভ্যাস নাই বলিয়া বাংলাতেই কিঞ্চিৎ আউলা লাইগা যায় আর কি । ওইটা তেমন কিছুনা ।
আর অনেক সময় তো প্রয়োজনেই কইতে হয়...
কিন্তু এখনো মনের ভেতরে ঠিকমত ধাক্কা খাইলে কলিজার ভেতর থাইকা আওয়াজ বের হয় ''ও মা গো''...
জান বাঁচাইতে দৌড়ের উপরে থাকলে Help Me না কইয়া গলা ফাটায়ে চিক্কুর দেয় ''বাঁচাও''...!!! (বাংলা মুভি এবং বাস্তব জীবনেও বটে)

মাতৃভাষার সাথে অন্য কোন ভাষার তুলনা করার অবকাশ কখনো ছিলনা আর হবেও না কোনদিন । শুধু নিজের ভেতরটাকে বোঝাতে এবং জানাতে হবে ভালো আসলে কি করে বাসে। তাহলেই মানুষের সহজাত ভালোবাসা থেকেই সে জানতে চাইবে বুঝতে চাইবে ।
সবচেয়ে জরুরী যেটা সেটা হল উপলব্ধি করবে ।
এই দেশ এই ভাষা তার জন্য কি ? তার জন্য কতটুকু ?
এটা মুখস্থ করার বিষয় নয় । অনেক গিলেছি কিন্তু আমাদের হজমের সমস্যাটা থেকেই যাচ্ছে ।

সব বিষয়ে সব ভাবে সবাইকে জাগানোর জন্য অনেকদিন তো শরীর ধরে ধাক্কাইলাম আমরা । সব ধাক্কাধাক্কি পাক্কাপাক্কি ভাবে বিফলের দিকেই গড়াচ্ছে ।
আসুন কিছুদিন আমরা মন ধইরা ধাক্কাই । এর আগে অবশ্যই শিখে নিতে হবে, এই চিকিৎসার মুল মন্ত্র,তন্ত্র এবং যন্ত্র কিন্তু একজন মানুষ,একজন বাঙালীর প্রতি মমত্ববোধ,সম্মান,সহানুভূতি এবং ভালোবাসা । এগুলো দিয়ে ঠিকমত নাড়াচাড়া দেয়া গেলে কাজ হয় এবং হবে । ধাক্কা জায়গামত লাগলে ভাষা,দেশ, মানবতা,বিবেক (নায়ক বিবেক ওবেরয় নয়) এমন কি দায়িত্ববোধের মত ঘুম পাপীর ঘুমও ভাঙ্গে । ভাঙ্গতে বাধ্য ।
আমি অন্তত আল্লাহ তায়ালার নামে এই ব্যাপারে পূর্ণ বিশ্বাস রাখি । মনের ভেতর কোনায় কানায় লেগে থাকা ভালোবাসা টানাটানি করে বের করে আনলে অনেক কানাকানি এমনি কমে যাবে ।

সবচেয়ে সহজ বাংলা কথা হইল-
''বাঙালীর জন্য বাংলা ভাষা এবং বাংলাদেশের চেয়ে বড় সাইজের ''ভালোবাসা'' বা ''ভালো ভাষা'' আর নাই''

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদকে স্মরণ করি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসায় ।

আর সবশেষে সব বাঙালীরে কইসসা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছে দিলাম...।।।।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×