somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবা

২৪ শে জুন, ২০১৬ বিকাল ৫:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

★বাবা★
#জাকারিয়া_জ্যাক
________________
একটা লোক তার মেয়েকে নিয়ে সাঁকো পার হচ্ছে। লোকটা তার মেয়েকে বলছে, তুমি আমার হাত শক্ত করে ধর।
মেয়েটা বলল, না বাবা। তুমি আমার হাত শক্ত করে ধর।
লোকটা হেসে বলল, দুইটাই তো একই কথা।
মেয়েটা বলল, না। আমি যদি তোমার হাত ধরি, তাহলে হাত ছেড়ে দিতে পারি, কিন্তু তুমি আমার হাত কখনোই ছাড়বে না।

এই গল্পটা বিভিন্নভাবে অনেকেই জানেন। সন্তান তার বাবার উপর এতটা ভরসা করতে পারে। তাই তো কথায় বলে, বাবা ছায়ার মত।

বাবা তার সন্তানদের জন্য কী করেন, এটা আর নতুন করে বলার কিছু নাই। অন্তত প্রত্যেকটা সুসন্তান এটা বুঝতে ও অনুভব করতে পারে।

সন্তানকে বড় করার পর, প্রতিষ্ঠিত করার পর সেই সন্তানের কাছে বাবার কিছু অপ্রকাশিত দাবি থাকে। না, তাকে যে কাড়িকাড়ি টাকা দিতে হবে, তা নয়। শুধু একটু সম্মান, একটু ভালবাসা, একটু যত্ন, একটু খেয়াল। এই জিনিসগুলোর জন্য একটা পয়াসাও খরচ হয় না।

আমি কিছু সন্তানকে দেখেছি, তারা তার বাবাকে কতটা ভালবাসে। আবার এমনকিছু সন্তানকেও দেখেছি যাদের অবহেলায় বাবা-মা মারা গেছেন।

একটা পরিবারের তিনটা মেয়ে। মেজো মেয়েটার একটা লোকের সাথে বিয়ে হয়। উল্লেখ্য মেজো জামাই ঐ হতদরিদ্র পরিবারটাকে আর্থিকভাবে সাহায্য করত। কোন কারণে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। শুধুমাত্র পরিবারের বাবা মায়ের জন্যই ছোট মেয়েটা তার দুলাভাইকে বিয়ে করে। সমাজের দৃষ্টিতে এটা খুবই খারাপ দেখায়। স্ত্রী মারা গেলে তার ছোটবোনকে বিয়ে করার বিধান আছে, কিন্তু স্ত্রীকে তালাক দিয়ে তার ছোটবোনকে বিয়ে করার বিধান নেই। তবুও এই কাজটা করা হয়েছে যাতে মেয়েটার বাবা মা দুইবেলা খেয়েপরে বাঁচতে পারে।

একটা লোকের তিনটা ছেলে। মোটামুটিভাবে তিনটা ছেলেই প্রতিষ্ঠিত। বাবাটা অসুস্থ হয়ে গেল। কেউই বাবার চিকিৎসা করাচ্ছে না। এ বলে, আমার কাছে টাকা নেই তো ও বলে আমি পারব না। এভাবে অবহেলায় লোকটা মারাই গেল। আফসোস হয় ঐ সন্তানদের জন্য যে তারা তাদের বাবাকে পেয়েও পেল না।

একটা মেয়ে তিন ভাইবোনের মধ্যে সবার বড়। বিয়ে করেছিল। বাবা হার্টের রোগী। তার চিকিৎসার জন্য মেয়েটা তার স্বামীর কাছে টাকা চেয়েছিল। কিন্তু মেয়েটার স্বামী তাকে টাকা দিল না বরং অনেক কথা শোনালো। মেয়েটা সেই লম্পটকে ডিভোর্স দেয়। এরপর সে চাকরি করে পরিবারের ভরণপোষণ চালায় এবং তার বাবার চিকিৎসা করাচ্ছে। পার্থিব সুখ আসবে কি না জানি না, তবে পরকালে এই মেয়েটার জন্য অনেক সুখ অপেক্ষা করছে।

একটা লোক চোর। কয়েকবার চুরি করে ধরা খেয়েছে। লোকটার ছেলের বয়স দশ বছর। পাড়ার ছেলেদের সাথে খেলা করার সময় অন্য একটা ছেলে 'চোরের ছেলে' বলে গালি দিয়েছিল। সে কাঁদতে কাঁদতে বাড়ি এসে বাবাকে বলেছিল, বাবা ওরা আমাকে চোরের ছেলে বলে কেন?
বাবা বলেছিল, আমি তোমার জন্যই চুরি করি। তোমার জামাকাপড়, খাওয়াদাওয়া সব ব্যবস্থা করি চুরি করে।
তখন ছেলেটা বলল, তাহলে তো আমার চোর বাবাই ভাল।

বাবামায়ের কাছে সন্তানের চেয়ে আদরের কিছু নেই। সন্তানের জন্য বাবারা জীবনও দিতে পারে। সম্রাট বাবর তার পূত্র হুমায়ূনের জন্য নিজের জীবন আল্লাহর কাছে সোপর্দ করেছিল।

আফসোস হয় সেইসব বাবাদের জন্য শুধুমাত্র তার নিজের জৈবিক চাহিদার জন্য সন্তানদের ফেলে চলে যায়। আর সেই সন্তানদেরকে তার মা বলে, "তোরা হলি ঈসা(আঃ) এর বোন। কথাটা শুনে মেয়েরা হাসে। কিন্তু এই কথার গভীরতা কতটুকু তা কি ভেবে দেখেছি?

আমি এক বড়ভাইয়ের সাথে ফেসবুকে পরিচিত। সংগত কারণে তার নাম ও পরিচয় দিচ্ছি না। বয়স ৪৫ থেকে পঞ্চাশ হবে। একদিন তাকে জিজ্ঞেস করেছিলাম, ছেলেমেয়েরা কেমন আছে?
তিনি বলেছিলেন, আপনি মনে হয় জানেন না, আমার সন্তান নেই।
তিনি চ্যাটে কথা বলছিলেন। তাই তার ব্যথিত কণ্ঠটা শুনতে পাইনি। তবুও অনুভব করার চেষ্টা করেছি, আমার প্রশ্নটা তার হৃদয়ে কতটা রক্তক্ষরণ করেছে। আমি হয়তো ভদ্রতা করে তাকে 'সরি' বললাম। কিন্তু আমি জানি এটা ক্ষমা চাওয়ার যোগ্য নই। কেন না, তিনি আমার বাবার বয়সী হলেও আমাকে অনেক সম্মান করেন আর ভালবাসেন। তার সবকিছু আমার জানা উচিৎ ছিল। আজকের এই লেখাটা আমার সেই শ্রদ্ধেয় বড়ভাইকে উৎসর্গ করলাম।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৬ বিকাল ৫:২৩
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন এক মরীচিকা

লিখেছেন রোকসানা লেইস, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৬


ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

×