somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের সমাজই আমাদের শিক্ষা, আমরা সমাজ থেকে কি শিখছি???

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা মানুষ, প্রানী জগতের সর্বশ্রেষ্ঠ জীব। জীবনকে সহজ করতে আমরা হয়েছি
আধুনিক, গড়ে তুলেছি সভ্যতা, আমাদের জ্ঞান বিজ্ঞান দিনে দিনে প্রশস্থ
হচ্ছে। জ্ঞানের আলোয় পথ চলছি আমরা, যাচ্ছি সামনে এগিয়ে। তারপরেও আমরা
কিছু কিছু ক্ষেত্রে যেন পিছিয়ে পড়ছি আমাদের মনের অজান্তেই। আমরা নিজেরাও
জানিনা, আমরা কখন মানুষ্যত্ব নামক জায়গা থেকে নিচে নেমে গিয়ে পশুত্ব
নামক যায়গায় অবস্থান করি। আমরা জানিনা, কারন সমাজ আমাদের জানতে দেয় না।
আমরাতো সেভাবেই শিখব, সমাজ আমাদের যেভাবে শিক্ষা দেবে! কিন্তু আমাদের এই
সমাজ আসলে কারা যাদের দ্বারা আমরা শিক্ষা নিচ্ছি ভূল পথে। এই দায়বদ্ধতা
আমাদের মা - বাবা, শিক্ষক - শিক্ষিকা সহ আমাদের সবার।
ধরুন, আপনি রাস্তা দিয়ে হেটে যাচ্ছেন, আপনার সাথে আপনার ছোট সন্তানও
যাচ্ছে। আপনি দেখলেন, দূরে কেউ দুর্ঘটনার শিকার হয়ে রাস্তায় আহত অবস্থা
কাতরাচ্ছে, কেউ এগিয়ে যাচ্ছেনা। আপনার সন্তানের নিষ্পাপ আর সরল প্রশ্ন,
বাবা দেখ লোকটা ব্যাথায় কেমন করছে। আপনি দেখেও না দেখার ভান করে দ্রু চলে
গেলেন আপনার সন্তানকে নিয়ে আর বললেন, ওদিকে যাওয়া যাবেনা, বিপদ হতে পারে।
অথবা, আপনি হয়ত এগিয়ে গেলেন না, কারন আপনি হয়ত খুব ব্যস্ত।
এই ঘটনার মাধম্যে আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিলেন? শিক্ষা দিলেন,
অপরিচিত কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে নেই, বিপদ হতে পারে। এই বিপদের
কথার মাধ্যমে আপনি আপনার সন্তানকে ভীতু আর মানবতাহীন করে বড় করে তুলছেন।
আপনি হয়ত সন্তানকে শিক্ষিত করে গড়ে তুলতে লক্ষ লক্ষ টাকা খরচ করছেন,
কিন্তু আপনি কি জানেন, আপনার অজান্তেই আপনার মাধ্যমে আপনার সন্তান কত
ধরনের কুশিক্ষা পেয়ে চলছে প্রতিদিন। একজন রিক্সাচালক ভূল করে দুইটাকা
ভাড়া বেশি চেয়ে বসতে পারেন, আপনি বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু
রিক্সাচালক কিছুতেই বুঝতে চাইছে না। আপনি ধরে নিতে পারেন, সারাদিন
পরিশ্রম করে রিক্সাচালকের মাথা ঠিক নেই। তাইবলে তার সাথে খারাপ ব্যাবহার
করতে পারেন না। কারন, আপনারতো মাথা ঠিক আছে। রিক্সাচালককে দুইটাকা বেশি
দিয়ে চলে যান। হয়ত আপনার দুইটাকার ক্ষতি হবে, কিন্তু আপনার সন্তানতো
দুইটাকার জন্য একজন রিক্সাচালকের সাথে ঝগড়া করতে হয়, তাতো আর শিখবে না
আপনার কাছ থেকে!
আমাদের বাংলাদেশ রক্তক্ষয়ী সংগ্রামের
মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে, তখনকার মানুষ কতটা মানুবিক হলে নিজের
রক্তের বিনীময়ে
হলেও যুদ্ধ করেছে আমাদের দাসত্ব থেকে মুক্তি দেয়ার জন্য। সেই দিনগুলো আজ কোথায় আর কোথায় সেই সাহসী মানষিকতা!
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

×