আমরা যারা প্রবাসী তাদের জীবন কেমন কাটে? এ প্রশ্নটা অনেকেরই অজানা । কারও কারও রয়েছে বিশেষ কৌতূহল।যাঁরা প্রবাসী তারা ছাড়া যারা কখনো প্রবাসে যাননি। আর কৌতূহলটা তাঁদেরই বেশি যাঁদের স্বজনেরা প্রবাসী। আমজনতার আগ্রহ যে নেই, তা নয়।যখন কোনো প্রবাসী হয়ে ওঠে সেলিব্রেটি।
আমরা বাংলাদেশের প্রবাসীরা কেমন আছি? সোজা কথা& বললে কীভাবে কাটছে আমাদের জীবন? দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশের বাইরে থেকে আমরা কী খুব ভালো আছি? দেশ ও স্বজনদের দূরে রেখে আমাদের প্রবাসজীবন কী খুব স্বস্তিতে কাটছে আমরা কি খুব ভাল আছি? নাকি সোনার হরিণের পেছনে দৌড়াতে দৌড়াতে আমরা ক্লান্ত। এই প্রশ্নগুলো করার পেছনে অন্য কোনো অযাচিত উদ্দেশ্য নেই। সুখ-দুঃখ আর কষ্টের অনুভূতিগুলো শেয়ার করা মাত্র । কারণ, কারও কাছে জীবন বেচে থাকা বিলাসিতা। । কারও কাছে বেঁচে থাকাটাই বড় চ্যালেঞ্জ। হোক না সে প্রবাসী কিংবা অন্য কেউ?
প্রবাস মানেই নিঃসঙ্গতা? একাকিত্ব?প্রবাস মানে হাড়ভাঙ্গা প্ররিশ্রম? দেশের সবাইকে ছেড়ে তারা কি খুব ভাল আছে? নাকি ভাল নেই।
আর যাঁরা প্রবাসী নন, তাঁদের ধারণাটা কেমন প্রবাসীদের সম্পর্কে? এটা আমার পক্ষে বলা মুশকিল হলেও কিছুটা তো উপলব্ধি করতে পারি। তাই বলছি। যত দূর উপলব্ধি করেছি, প্রবাসী সম্পর্কে অপ্রবাসীদের ধারণা পুরোটাই অর্থকেন্দ্রিক। অর্থাৎ, প্রবাসী মানে অঢেল অর্থ উপার্জনের কারিগর। স্বজনেরা অন্তত ওই একটি বিষয়ে পরোপুরি সজাগ। প্রবাসী মানে, থাকবে অর্থিক সচ্ছলতা। এই ধারণাটা মোটেই ভুল নয়। কিংবা নতুন কিছু নয়। এটা তো ঠিক বাংলাদেশের সমৃদ্ধ অর্থনীতির চাকা ঘোরানোর চাবিকাঠি তো দীর্ঘকাল ধরেই প্রবাসীদের নিয়ন্ত্রণে। বাংলাদেশ ব্যাংক বছর ঘুরে গুনছে হাজার কোটি ডলারের বেশি বৈদেশিক মুদ্রা! তাই বুঝতে কারও কষ্ট হয় না, প্রবাসী মানে হাড়ভাঙা পরিশ্রমী একদল খেটে খাওয়া মানুষ।
প্রবাসীদের রকমফের আছে। এই রকমফের অবশ্য অঞ্চলভিত্তিক। বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রবাসীদের যাত্রা ভিন্ন ভিন্ন কারণে। কেউ আসছে অর্থ উপার্জনের জন্য। এদের অনেকেই দক্ষ। কেউ অদক্ষ। কেউ আসছে উচ্চশিক্ষার্থে। এদের কেউ দীর্ঘমেয়াদি। আবার কেউ স্বল্প সময়ের জন্য। উদ্দেশ্য যাই হোক না কেন এদের সবাই প্রবাসী। সবাই চলছে ওই সোনার হরিণের পেছনেই৷ স্বজনদের নিয়ে যদি কিছুটা ভালো থাকা যায।
বিদেশে আমাদের একমাত্র পরিচয় আমরা বাঙালি।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



