somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাতকাহনের গল্পঃ মিশরের নীল নদের বুকে হাজার বছর আগের শহর

০৭ ই মে, ২০১৬ সকাল ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মিশরের নীল নদ থেকে হাজার বছর আগে ধবংস হয়ে যাওয়া দুটি শহরের নিদর্শন পেয়েছেন। সেখানে হারিয়ে যাওয়া শহর হেরাক্লেইন এবং ক্যানোপাসের বেশ কিছু ভাস্কর্য রয়েছে। উদ্ধারকৃত ভাস্কর্যগুলো ব্রিটিশ মিউজিয়ামে প্রদর্শন করা হবে বলে জানানো হয়েছে। ‌ভাস্কর্যগুলো ১০ ফুট পলির নিচে ছিল।নীল নদ থেকে অনেকগুলো ভাস্কর্য, স্বর্ণালংকার, হায়ারোগ্লোফিক লিপি উদ্ধার করা হয়েছে। ছয় ফুট লম্বা একটি হায়ারোগ্লোফিক লিপি পাওয়া গেছে। লিপিটিতে ফারাও নেকটানেবুর রাজকীয় ঘোষণা খোদাই করা রয়েছে। মিশরের বন্যার দেবতা হাপির ৫.৪ মিটার একটি মূর্তি পাওয়া গেছে।

হাজার বছর আগের নদীর গর্ভে হারিয়ে যাওয়া সেই সম্পদ ফিরে পাওয়ার সম্ভাবনা ছিল খুবই কম। ইতিহাস থেকে জানা গেছে আলেকজান্দ্রিয়ার আগে হেরাক্লেইন এবং ক্যানোপাস শহর ছিল মিশরের প্রবেশ দ্বার। দুটি বাণিজ্যিক নগরই হারিয়ে গিয়েছিল। ১৯৯৬ সালে প্রথম পানির নিচে এই শহরের সন্ধান মেলে। ডুবুরিরা দুই দশক ধরে নীল নদের তলদেশ থেকে সম্পদগুলো উদ্ধার করার চেষ্টা করেছেন। উদ্ধার হওয়া নিদর্শনগুলো ১৯শে মে থেকে নভেম্বর পর্যন্ত ব্রিটিশ মিউজিয়ামে প্রদর্শন করা হবে। প্রদর্শনীটির নাম দেওয়া হয়েছে সানকেন সিটিস: মিশর লস্ট ওয়ার্ল্ড।

ইংল্যান্ড উদ্ধার হওয়া সেই নিদর্শনগুলো মিশরের কর্তৃপক্ষের কাছ থেকে ধার করে নিচ্ছে। ৩০০টি নিদর্শন প্রদর্শণীতে স্থান পাবে যার বেশির ভাগই মিশরের হারিয়ে যাওয়া শহরের। প্রদর্শনীতে মিশর ও প্রাচীন গ্রিসের সংস্কৃতির মধ্যে যে মিল রয়েছে তা তুলে ধরা হবে।
ডুবুরি ফ্রাঙ্ক গোড্ডিও বলেন আমি এবং আমার দল খুশি যে পানির নিচ থেকে আমাদের তুলে আনা ভাস্কর্যগুলো ব্রিটিশ মিউজিয়ামে প্রদর্শন করা হবে।তিনি আরো বলেন ‘আমাদের কাজটি করতে দীর্ঘ দিন লেগেছে। অবশেষে আমরা মানুষের সামনে প্রাচীন পৃথিবী এবং সভ্যতার প্রতি আমাদের মুগ্ধতাকে তুলে ধরতে পারছি।

তথ্যসূত্রঃ ইন্টারনেট ।

সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৬ সকাল ১১:৩৭
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ০৪ ঠা জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৪



কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন

ইরানে দরীদ্রদের হাতে নগদ টাকা পৌঁছানোর নীতি বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:১৭



ইরানের ২০১০ সালে প্রবর্তিত 'টার্গেটেড ক্যাশ ট্রান্সফার' বা সরাসরি গরিবের হাতে নগদ টাকা পৌঁছানোর নীতিটি বিশ্ব অর্থনীতি ও সমাজবিজ্ঞানের ইতিহাসে অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে সাহসী পরীক্ষা হিসেবে স্বীকৃত। বিশ্বব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লিখেছেন কাছের-মানুষ, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ১১:৩৯


লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে

এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন

হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

লিখেছেন জ্যাক স্মিথ, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১:০৪



হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

×