somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসলামের সঙ্গে কথা হয়েছে ইসরায়েলি সাফাদির

১৭ ই মে, ২০১৬ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিএনপি নেতা আসলাম চৌধুরীর সঙ্গে দেখা হয়েছিল এবং কথাও হয়েছিলে বলে স্বীকার করেছেন ইসরায়েলি রাজনীতিক মেনদি এন সাফাদি। তবে তাদের মধ্যে কোনও গোপন বিষয়ে কথা হয়নি বলে দাবি করেছেন তিনি।ইসরায়েল থেকে সাফাদি টেলিফোনে বিবিসিকে বলেছেন বাংলাদেশের পরিস্থিতি সেখানে সংখ্যালঘুদের অবস্থা এগুলো সবাই জানেন আমরা দুজনে সে সব নিয়েই কথা বলেছি তাও সেটা একটা প্রকাশ্য অনুষ্ঠানে। আমরা বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা করছিলাম বা সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছিলাম এর চেয়ে হাস্যকর কিছু হতেই পারে না।

যুক্তি হিসেবে তিনি বলেন সরকার পতনের চক্রান্ত একটা প্রকাশ্য অনুষ্ঠানে করা হচ্ছে তারপর আবার চক্রান্তকারীরা হাসিমুখে তাদের ছবি ফেসবুকে পোস্ট করেছেন এই জিনিস কোথাও আবার হয় না কি?সাফাদি সম্প্রতি ভারতের আগ্রায় একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন। সেখানে আসলাম চৌধুরী এবং সাফাদির ছবি নিয়েই প্রথম বাংলাদেশি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। ওই অনুষ্ঠানে বেশ কয়েকটি ছবি নিজের ফেসবুক পাতায় পোস্ট করেন সাফাদি। আর এসব ছবির উপর ভিত্তি করেই মূলত বিএনপি নেতার সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গোপন বৈঠকের খবর প্রকাশ করা হয়।

যদিও সাফাদি ইসরায়েলের ক্ষমতাসী লিকুদ পার্টির একজন প্রভাবশালী নেতা এবং একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান। তাকে মোসাদের গোয়েন্দা হিসেবে গণমাধ্যমে উল্লেখ করায় অসন্তোষও প্রকাশ করেছেন।আগ্রার ওই অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানিয়েছিল ভারতে ক্ষমতাসীন দল বিজেপির যুব শাখা।সাফাদি বলেন প্রতিবেশী দেশের একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে আসলাম চৌধুরীও সেখানে আমন্ত্রিত ছিলেন। দু’জনের আগে থেকে কোনও পরিচয়ও ছিল না । একই অনুষ্ঠানে আমন্ত্রিত দুই অতিথি হিসেবে তাদের মধ্যে স্বাভাবিক আলাপ হয়েছিল মাত্র।

তিনি বলেন আসলাম চৌধুরীকে আমার সঙ্গে কথা বলার জন্য গ্রেফতার করা হয়েছে এটা আমি বিশ্বাস করি না। উনি কি কাউকে হত্যা করেছেন? উনি শুধু ভারতে এসে একজন ইসরায়েলির সঙ্গে কথা বলেছেন। আসলাম তার দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে সরব হয়েছেন বলেই তাকে হেনস্থা করা হচ্ছে বলে সাফদির ধারণা।বাংলাদেশের গণমাধ্যমে তাকে গোয়েন্দা হিসেবে উল্লেখ করার বিষয়ে সাফাদি বলেন, ‘আমাকে এমন একজন গুপ্তচর দেখান যিনি ঘণ্টায় ঘণ্টায় তার গতিবিধি ফেসবুকে পোস্ট করেন, সেমিনারে বক্তৃতা দিয়ে বেড়ান – সংবাদপত্রে সাক্ষাৎকার দিয়ে বেড়ান। এর পরও কেউ আমাকে যদি গুপ্তচর মনে করেন তাহলে আমার আর কিছু বলার নেই।’

তিনি বলেন বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতনের বিষয়টি আমাকে বিচলিত করে। আমি সারা পৃথিবীতেই সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলি তাদের জন্য লড়ি বাংলাদেশও তার কোনও ব্যতিক্রম নয়।উল্লেখ্য আছে সরকার উৎখাতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করার অভিযোগ বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে গতকাল রোববার ঢাকা থেকে আটক করে পুলিশ। সোমবার তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বিএনপি অবশ্য বলছে এটা সরকারেরই ষড়যন্ত্র। আসলাম বলছেন সেই অনুষ্ঠানে অন্যদের মতো তিনিও গিয়েছিলেন। সূত্রঃ অনলাইন ডেস্করিপোট।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৬ সকাল ১১:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেটিকুলাস ডিজাইনের নির্বাচন কেমন হলো?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৪


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২১৩ আসনে জয়ী হয়েছে। তবে প্রত্যাশার চেয়ে বেশি ভালো ফলাফল করেছে জামায়াত ! এগারো দলীয় জোট প্রায় ৭৬ টি আসনে... ...বাকিটুকু পড়ুন

দেশ চুরান্ত লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে।

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৮



অনেক জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত বিএনপির ভূমিধ্বস বিজয় হয়েছে- এ যাত্রায় দেশ চুরান্ত লজ্জার হাত থেকে বেঁচে গেলো। চারিদিকে যা শুরু হয়েছিলো (জামাতের তাণ্ডব) তা দেখে মনে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

প্রথমেই বিএনপির যে কাজগুলো করা জরুরি

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৬


বিএনপির প্রথম কাজ হলো তারা যে “অত্যাচারী” নয়, তা মানুষের কাছে প্রমাণ করা। "ক্ষমতাশালী" মানে যে ডাকাতি, লুটপাট এবং মাস্তানির লাইসেন্স পাওয়া নয়, এটা নিশ্চিত করা। এর জন্য তাদের... ...বাকিটুকু পড়ুন

×