বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুককে রাজপথে পেটানোতেই লালবাগের বর্তমান উপকমিশনার (ডিসি) হারুন অর রশীদকে এবারের পুলিশ পদকে ভূষিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।
তিনি বলেন, “ওই দিন পুলিশের ওপর নির্দেশ ছিল রাজপথে কোনো ধরনের জনসমাবেশ যেন করতে দেওয়া না হয়। কারণ তারা জনসমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল।”
ডিসি হারুন সেসময় তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ছিলেন জানিয়ে মন্ত্রী বলেন, “সেদিন তিনি স্বতঃপ্রণোদিত হয়ে নিজের জীবন বাজি রেখে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের নেতৃত্বে রাজপথের বিশৃঙ্খলা রুখে ছিলেন।”
চিফ হুইপ ফারুককে পেটানোর ঘটনা ২০১১ সালের, ২০১৩ সালের পুলিশ পদক দেওয়া হলো কেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “২০১২ সালেও তার অনেক উল্লেখযোগ্য কার্যক্রম রয়েছে।”
মঙ্গলবার দুপুরে পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে রাজধানীর রাজারবাগ টেলিকম ভবন মিলনায়তনে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
Click This Link
ঘটনার শুরু..................
মার শুরু.............
পালিয়েও রক্ষা নেই ফারুকের।
মার খেয়ে ধরাশায়ী ফারুক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



