কারা বিধি সংশোধন হতে যাচ্ছে। এর ফলে, প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তাসহ রাজনৈতিক ও সামাজিকভাবে মর্যাদাসম্পন্ন ব্যক্তিদের কারাগারে ডিভিশন (প্রথম শ্রেণীর মর্যাদা) পাবেন।
বর্তমানে কারাগারে গেলে সাধারণ হাজতিদের মতোই এই কর্মকর্তাদের থাকতে হয়। তবে আদালতের নির্দেশে কাউকে কাউকে ডিভিশন দেওয়া হয়। ডিভিশন পেলে একজন হাজতি পছন্দের খাবার, বিছানা, দৈনিক পত্রিকা, চেয়ার-টেবিল, ড্রেসিং টেবিল, পছন্দের চিকিৎসকের কাছে চিকিৎসার সুবিধা পেয়ে থাকেন।
জানা গেছে, নতুন নীতিগত সিদ্ধান্তমতে, প্রথম শ্রেণীর কর্মকর্তা ছাড়াও বীরত্বপূর্ণ খেতাব—যথা: বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক, স্বাধীনতা ও একুশে পদক, জাতীয় সংসদে প্রতিনিধিত্ব আছে এমন রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইমেরিটাস অধ্যাপক এবং বন্দী বা আটককালে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) মর্যাদাপ্রাপ্ত ব্যক্তিকে ডিভিশন দেওয়া হবে। মামলার রায় হওয়ার আগ পর্যন্ত তিনি এসব সুবিধা পাবেন।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কারাবিধি সংস্কারসংক্রান্ত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অনানুষ্ঠানিকভাবে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করার নির্দেশ দেওয়া হলেও আনুষ্ঠানিক রূপ দিতে ফেব্রুয়ারি মাসের মধ্যে কারাবিধি সংশোধন করা হবে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
বিস্তারিত জানতে :
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



