somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুখ / সুখী মানুস সহজে সফল হয় ! - অষ্ট্রেলিয়ার সংবাদ পত্রের খবর

১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আপনি যদি কাজে কর্মে বা জীবনে সফল হতে চান তাহলে আপনাকে আপনাকে সূখী হতে হবে বা মানসিক হতাশা, দু:শ্চিন্তা কাটিয়ে ঠান্ডাভাবে পরিস্হিতি মোকাবেলা করতে হবে । গত তিন যুগের গবেষণার ফসল হল - এই তথ্য ।

মানসিক অবস্হা দক্ষতার সাথে মোকাবেলা করার মাধ্যমেই আমাদের স্বাস্হ্য, সম্পদ এবং উন্নতি নির্ভর করে ।

অন্যভাবে বলা যায় - মানুষ ষখন ভালো অনুভব করে, তখন সে কাজে -কর্মে , জীবন-যাপনে ভালো করে ।

মানুষের বাহিরের অবস্হার উন্নতি সব সময় মানুষকে সুখী করেনা । যেমন- টাকা পয়সা বেশী হলেই মানুষ বেশী সুখী হয়না, যখন মানুষের বেসিক নিডস বা একান্ত প্রয়োজনীয় বিষয়গুলোর চাহিদা মিটে যায় তখন , অতিরিক্ত টাকা মানুষকে বেশী সুখ কিনে দিতে পারে না ।

গবেষণা প্রমাণিত খুব বেশী পড়ালেখা বা বুদ্ধিমান হলেও মানুষ বেশী সুখী হয় না ।

আবার, বয়স অল্প হলেও মানুষ সুখী না বরং বয়স্ক মানুষের জীবনের প্রতি চাহিদা কম এবং তারা হতাশায় কম ভোগে অল্প বয়সীদের তূলনায় ।

কোন সম্পর্কে জড়ালে কি সুখী হওয়া যায় ? এটা একটা জটিল বিষয়- কারো জন্য হতে পারে আবার কারো জন্য নয় ।

জেনেটিক্যালি কি কোন কারণ আছে সূখের পিছনে ? কেউ কেউ যে এমনি এমনি হাসি-খূশী ? ৪০০০ জমজের পিছনে গবেষণা করে প্রমাণ পাওয়া গেছে যে, সুথী হওয়ার পিছনে ৫০% জেনেটিক্যাল প্রোগ্রামিং দায়ী ।

এরিষ্টটল বলেছেন- "সুখ হল কর্মের ফসল । এটা কোন হঠাত পাওয়া বিষয় নয় বা স্রষ্টার এমনি এমনি কোন দান নয় । বরং যে যত তার সূযোগগুলোর চূড়ান্ত সদ্ব্যবহার করতে পারে, সে তত সূখী হয় "

অন্যভাবে বলা যায়, আমাদের মানসিক অবস্হা প্রকৃতপক্ষে আমাদের ধারণারও বাইরে আমাদের আয়ত্ত্বাধীন ।

গবেষণায় প্রমাণিত যে, আমরা আমাদের সূখ বা অসূখী অবস্হাকে প্রভাবিত করতে পারি আমাদের চিন্তা , কর্ম, আমরা আমাদের জীবনকে কিভাবে দেখি এবং কিভাবে বিভিন্ন অবস্হার পরিপ্রেক্ষিতে আমরা জীবনের প্রতি সাড়া দেই - এসবের মাধ্যমে ।

সম্প্রতি আমাদের মস্তিস্কের গবেষণায় দেখা গেছে যে, আমাদের মস্তিস্কের নির্দিষ্ট স্হান বা সার্কিট আছে যা আনন্দ, উত্তেজনা বা ভালো অবস্হায় সাড়া দেয় । আমাদের মস্তিস্কের পজিটিভ এবং নেগেটিভ আবেগ একে অপরকে সব সময় ঠেলতে থাকে । আমরা আমাদের নেগেটিভ আবেগকে দমিয়ে পজিটিভ আবেগকে ঠেলে উপরে তুলতে পারি । অন্যভাবে বলা যায়, আমরা আমাদের মনের অবস্হাকে নিজেদের চেষ্টার মাধ্যমে পরিবর্তন করার অনেক ক্ষমতা রাখি , যদিও প্রকৃত অবস্হা বা ঘটনাকে পরিবর্তন করতে না পারি ।

অন্য একটা আশ্চর্যজনক আবিস্কার হল পরিণত মস্তিস্ক ক্রমাগত উন্নত এবং পরিবর্তিত হতে থাকে চিন্তা এবং মানসিক আবগের প্রতিফলনে । সুতরাং আমরা যেমন কোন খেলা ক্রমান্বয়ে শিখতে পারি অনুরুপভাবে মানসিক আবেগকে নিয়ন্ত্রণ এবং পিজিটিভ চিন্তা করার ক্ষমতা আস্তে আস্তে বাড়াতে পারি ।

আত্নবিশ্বাস এবং আত্ননির্ভরতার মাধ্যমে আমরা তা করতে পারি । হতাশা ঝেড়ে ফেলে আশাবাদী হতে হবে । লক্ষ্য ঠিক করে তা অর্জন করার চেষ্টা করতে হবে , যা ব্রেনকে স্হির হতে সহায়তা করে ।

সূতরাং চলেন আমরা সবাই সূখী হই এবং সফল হই ।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:০৫

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

×