somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে কারণে দপ্তর হারালেন সৈয়দ আশরাফ-প্রথম আলো

১০ ই জুলাই, ২০১৫ রাত ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৈয়দ আশরাফুল ইসলামের দপ্তর হারানোর গুঞ্জন শুরু হয় গত মঙ্গলবার একনেকের বৈঠকের পর। ওই বৈঠকে হাজির না হওয়ায় প্রধানমন্ত্রী সৈয়দ আশরাফকে সরিয়ে দেওয়ার কথা বলেন-এমনটাই ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। ওই দিন খবরের সত্যতা কোনো সরকারি সূত্রে স্বীকার করা না হলেও আজ বৃহস্পতিবার তাঁকে সরিয়ে দেওয়ার গুঞ্জন সত্যি হলো।
তবে সৈয়দ আশরাফকে সরিয়ে দেওয়ার কারণ কী?-এ নিয়ে আজ আওয়ামী লীগের শীর্ষ ও মধ্যম পর্যায়ের আটজন নেতার সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। অধিকাংশ নেতার মতে, মন্ত্রণালয়ে সৈয়দ আশরাফের অনুপস্থিতি, সাংসদদের ইচ্ছেপূরণ প্রকল্পে বাধা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজে গতি আনা এবং সর্বোপরি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় করতে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।
দলটির একজন সভাপতিমণ্ডলীর একজন সদস্যের মতে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সৈয়দ আশরাফ থাকতেই চাননি। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দলের প্রতি যাতে বেশি মনোযোগ দিতে পারেন, সে জন্য তাঁকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে অন্যতম কারণ হতে পারে।
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সদস্য প্রথম আলোকে বলেন, ‘এই সরকার ক্ষমতায় আসার পর মন্ত্রিপরিষদের বৈঠকের বাইরে তিনি তাঁর কার্যালয়ে যাননি। এটা বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা। এইভাবে কী মন্ত্রণালয় চলে? আমার কাছে মনে হয়, মন্ত্রণালয়ে তাঁর অনুপস্থিতি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কাজে গতি আনতে তাঁকে ওই পদ থেকে সরানো হয়েছে।’
ওই নেতার মতে, সৈয়দ আশরাফের মন্ত্রণালয়ে অনুপস্থিতির বিষয়টি নিয়ে এক মাস আগে থেকে খোঁজ নেওয়া শুরু করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, হঠাৎ করে নয়, ভেবেচিন্তেই সৈয়দ আশরাফকে দপ্তরবিহীন মন্ত্রী করেছেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক বলেন, সৈয়দ আশরাফ একজন নির্লোভ মানুষ। অন্য কাউকে যদি মন্ত্রী থেকে বাদ দেওয়া হতো তিনি কখনো বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যেতেন না। তিনি সেখানে গেছেন, সবার সঙ্গে হাসিমুখে কথা বলেছেন। এটা একজন নির্লোভ ব্যক্তি ছাড়া আর কারওর পক্ষে সম্ভব না।
দলের সম্পাদকমণ্ডলীর তিন সদস্য প্রথম আলোকে যা বলেছেন তাঁর মোদ্দা কথা, সৈয়দ আশরাফ মন্ত্রণালয়ে যান না, এটা একটা বড় কারণ। এ ছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন সাংসদের ইচ্ছেপূরণ প্রকল্প নিয়ে সৈয়দ আশরাফের আপত্তি ছিল। কিন্তু ওই প্রকল্পে সায় ছিল প্রধানমন্ত্রীর। গত মঙ্গলবার একনেকের সভায় উত্থাপনের জন্য আটটি প্রকল্পের প্রথমেই ছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প’, যা সাংসদের ইচ্ছে পূরণ প্রকল্প নামে পরিচিত।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, কিশোরগঞ্জ থেকে আসার পর আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান সৈয়দ আশরাফ। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সৈয়দ আশরাফ বৈঠক করেন। এরপর বিকেলে সৈয়দ আশরাফকে দপ্তরবিহীন মন্ত্রী করার প্রজ্ঞাপন জারি করা হয়।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৫ রাত ১:২৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×