আজ সকাল ১০ টা দফতরি ঘন্টা বাজায় কিন্তু লাকসাম পাইলট উচ্চ বিদ্বালয়ের ছাত্ররা ক্লাসে নয় মাঠে জড়ো হয়।এর পর স্কুলের সব কয়টি গেইট, দরজা, জানালা বন্ধ করে দেয় বিক্ষুব্ধ রূপ নেয় স্কুল শিক্ষার্থীরা।চারদিকে তখন একই ধ্বনি “বিচার চাই বিচার চাই”। কিন্তু কেন?
এই আন্দোলন পাইলট স্কুলের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক নাস্তিক স্বভাবের কৃষ্ণ চন্দ্র সরকার (এম.এ)বিরুধে। দশম ও নবম শ্রেণিতে ক্লাস নেয়ার সময় মুসলমান ধর্মের সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিনের নামে তিনি কটুক্তি করেন।..
পাইলট স্কুলের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, তিনি বলেন মুসলমান ও হিন্ধু ধর্মের সকল কাহিনী ভুয়া, মিথ্যা ও বানোয়াট। মহানবী (সঃ) এর সকল কাহিনী বানোয়াট। মক্কা হচ্ছে পাপিষ্ঠ এলাকা। ওখানে গিয়েও মুসলমানরা পূজা করে।এছাড়াও মহান আল্লাহ তাআলাকে নিয়ে আরো অনেক বাজে মন্তব্য করেন যা প্রকাশ করার মত নয়। তার এই আচরন সকলের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। শিক্ষার্থীরা সবাই একত্রিত হয়ে গতকাল ২০ তারিখ মঙ্গলবার প্রধান শিক্ষকের কাছে ওই শিক্ষকের বিচার চেয়ে দরখাস্থ পেশ করা হয়।
এই আন্দোলনে নেতৃত্ব দেয় নবম ও দশম শ্রেণির ছাত্ররা। দশম শ্রেণির ছাত্র সানি বলেন যে, ওই শিক্ষকের কটুক্তি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। আমরা এই শিক্ষকের বিচার চাই। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করার জন্য প্রধান শিক্ষকসহ স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যরা চেষ্টা করেন। প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মোল্লা আমাদের লাকসামকে বলেন যে, এই বিষয়ে তদন্ত করে ওই শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
স্কুল গেইটের সামনে গেইট খুলে ভিতরে ঢুকার প্রচেষ্টায় বিক্ষুব্ধ জনতা
ম্যানেজিং কমিটির সদস্য লাকসাম প্রেস ক্লাবের সভাপতি জনাব মোঃ তাবারক উল্লাহ কায়েস বলেন যে, এই ঘটনায় ঐতিহ্যবাহী স্বনামধন্য এই স্কুলের সম্মানহানি ঘটে। ছবিসহ বাকিটুকু পড়তে ক্লিক করুন View this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



