somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উজ্বলতর হয়ে ওঠো আমাদের ধ্রুবতারারা

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তোমরা অনুকরনীয় হয়ে রইলে প্রিয় দেবদূতেরা! যুগ যুগ ধরে প্রচলিত ধারায় জোঁকের মত সেঁটে থাকা অন্যায় আর অনিয়মের বিরুদ্ধে এতগুলো দিন যেভাবে তোমরা লড়ে গেছো, 'বড়'দের নাড়িয়ে দিয়ে অনায়াস নিয়মের যে শিক্ষা তোমরা রেখে দিলে তা সমগ্র বাংলাদেরশের জন্যে অমূল্য উদাহরণ। এই উদাহরণটি অনূসরণ করে নিশ্চয়ই 'বড়'দের বড় কোন পদক্ষেপ নেবার পথ তোমরা তৈরী করে দিয়েছো। এই দীর্ঘ একটি সপ্তাহে তোমরা নিজেরাও অনেক শিখেছো বৈ কী! ন্যায়ের বিরুদ্ধে অন্যায়ভাবে প্রতিরোধ, হীনতা, পাশবিক আচরণ, অপশক্তির তান্ডব, ক্ষয়, হীনতা, নির্লজ্জতা এমন আরও অনেক কিছুর রূপ দেখেছো তোমরা! নিশ্চয়ই শিখে গেছো যে মানুষকে দানবের সাথে যুঝতেই হবে এবং তা কোনভাবেই দানব হয়ে নয়। মনে রেখে, মেধার শক্তি, সৌন্দর্য্য এবং আত্নমর্যাদার কাছে জগতের যাবতীয় দানবের পরাজয় অনির্বার্য্য। সময় কথা বলে। ইতিহাসের মৃত্যু নেই।

বাচ্চারা, তোমরা হেরে যাওনি। তোমাদের জয় হয়েছে, তোমরা জয়ী হবে ভবিষ্যতেও। তোমাদের অর্জনটুকুর চেয়ে তোমাদের অবদান অনেক বড়। শুধু কৃতজ্ঞতাই নয়, আমরা বিশ্বাস করি এবং শতভাগ আস্থা রাখি যে তোমাদের সততা, মেধা এবং অদম্য দেশপ্রেম সুস্থ ও ন্যায্য পরিবর্তন আনতে বাধ্য। এখন সময়, নিজেদের মনোবল ধরে রেখে মাথা উঁচু করে সামনের দিকে তাকানো। পড়াশোনায় মন দিয়ে নিজের যোগ্যতর জায়গায় অধিষ্ঠিত করা। আর খুব বেশী দিনতো বাকী নেই; তোমরা শিক্ষায়, মেধা-মননে, জ্ঞানে, ভালবাসায় আমাদের আকাশ জুড়ে তারার মেলা হবে। তোমাদের তেজস্বীতার সৌন্দর্য্যে সকল অন্যায়-আবর্জনা দূর হবে নিশ্চিত। তোমরা নিজেকে চিনতে পেরেছো। এবার যাবতীয় সুস্থতায়, ভালবাসায় এবং মঙ্গলময়তায় নিজের যোগ্যতাকে উচ্চতা দিতে পড়াশনায় মন দাও এবং অবশ্যই সবরকম নোংরা রাজনীতির হাতছানি থেকে নিজেকে যোজন যোজন দূরে সরিয়ে রাখো। তোমরাই পারবে স্বর্ণময় ইতিহাস গড়তে আর তোমাদেরই মানুষ মনে রাখবে এই বিশ্বটাজুড়ে। তোমাদের জন্যে অশেষ ভালবাসা।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৪
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মীয়তা বজায় রাখা ইসলামে ফরজ

লিখেছেন ঢাকার লোক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:১৪

ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা (সিলাতুর রাহিম) একটি মৌলিক নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। এটি কেবল সামাজিক শিষ্টাচার নয়; বরং আল্লাহর নির্দেশিত ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। কুরআন ও হাদীসে বারবার আত্মীয়তার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ইলিশ

লিখেছেন ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬


ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ? 
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ। 

সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ

রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

শুধু দ্বিতীয় রিফাইনারি (ERL-2) টা করে দেখান , সবার মুখ বন্ধ হয়ে যাবে !

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৫০


গতকাল নাটকীয়তায় ভরা একটা দিন আমরা পার করলাম । রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন ঝড় বয়ে গেল। পুরো সোশ্যাল মিডিয়া যেন দুই ভাগে ভাগ... ...বাকিটুকু পড়ুন

×