somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শরিয়া আইনেই যুদ্ধাপরাধীদের বিচার চাই পক্ষে-বিপক্ষে

১২ ই অক্টোবর, ২০১১ রাত ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা নিউজ ২৪ এর কন্ট্রিবিউটিং এডিটর আবিদ রহমান " শরিয়া আইনেই যুদ্ধাপরাধীদের বিচার চাই" নামক কলামটি লিখেছেন। লেখাটির ভিতরে বেশ চটকদারীতা আছে নিসঃন্দেহে। তিনি সৌদি সরকারকে এক হাত নিয়েছেন তাঁর লেখার মাধ্যমে তাতে সন্দেহ নাই। সেকারনে বাহবা তিনি... পেতেই পারেন। কিন্তু তিনি যে হেড লাইনে লেখাটি লিখেছেন এবং রাগান্বিত হয়ে জামায়াতিদের যেভাবে বিচারের কাঠগড়ায় দাড় করাতে চেয়েছেন, আবেগের বশবর্তি হয়ে লিখলেও তথ্য বিচার ভেদে তা আখেরে জামাতীদের পক্ষেই সাফাই গাওয়ার মত হয়ে গিয়েছে।

একাত্তরের মানবতার বিরুদ্ধে অপরাধের অপরাধীরা এই বিচার থেকে রক্ষা পাওয়ার জন্য যেমন চেয়েছে জাতীসংঘের হস্তক্ষেপে বিচার পেতে, আবিদ সাহেবের এই লেখায় জামাতীদের সেই রক্ষা পাওয়ার আকাঙ্খাই পূর্নতা পাবে বলে আমার বিশ্বাস।

আবিদ সাহেব লিখেছেন, "যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মানি না, শরীয়া আইনের বাস্তবায়ন চাই এবং খুব দ্রুত।" অবাক হয়েছি তাঁর লেখার সারমর্ম দেখে, শেষের লাইনে তিনি লিখেছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মানি না...শরিয়া আইনের বাস্তবায়ন চাই। অর্থাৎ তিনি যুদ্ধাপরাধীদের শরিয়া আইনে বিচার চেয়েছেন। তাহলে একটু দেখা দরকার বাংলাদেশের মানবতার বিরুদ্ধে অপরাধীদের বিচারের নিমিত্তে সৌদি সরকারের শরিয়া আইন কি ব্যবস্থা রেখেছে।

শরিয়া আইনে লেখা আছেঃ
"হিরাবা'র অপরাধ ব্যতিত অন্যান্য অপরাধের ক্ষেত্রে অপরাধী তওবা করিলেও শাস্তি হইতে রেহাই পাইবে না। হিরাবা'র অপরাধের শাস্তি ব্যতিত তওবা অন্য কোন শাস্তি বাতিল করেনা।"-
~শরিয়া আইন নং ১৩, বিধিবদ্ধ ইসলামী আইন ১ম খন্ড পৃষ্ঠা ২১৮ ও ২২২।~

সুস্পষ্ট আইন। কোন ঝামেলা নাই। অর্থাৎ হিরাবা'র অপরাধীরা তওবা করিলে "শাস্তি হইতে রেহাই পাইবে।" স্বভাবতই প্রশ্ন জাগে, "হিরাবা" কি? দেখা যাক তাহলে হিরাবা'র ব্যাপারে শরিয়া কেতাবে কিভাবে ব্যাখ্যা দেয়া আছে। "হিরাবা বলিতে সংঘবদ্ধ শক্তির জোরে আক্রমন চালাইয়া আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাইয়া জননিরাপত্তার বিঘ্নিত করা বোঝায়। যেমন সম্পদ লুন্ঠন, শ্লিলতাহানী, হত্যা ও রক্তপাত ইহাতে অন্তর্ভূক্ত।"
~শরিয়া আইন নং ১৩, বিধিবদ্ধ ইসলামী আইন ১ম খন্ড পৃষ্ঠা ২২২~

জামাতীরা হরহামেশাই বলছে যে, আন্তর্জাতিক ট্রাইবুনাল মানি না, যেমনটি বলেছেন অষ্ট্রিলিয়া প্রবাসী এবং সাবেক দৈনিক আমাদের সময়ের কলামিষ্ট আবিদ সাহেব। জামাতিরাতো তবু জাতিসংঘের হস্তক্ষেপে রক্ষা পেতে চেয়েছে, কিন্তু শরিয়া আইনের বিচারে কি আবিদ সাহেব তাঁদের একেবারে "ইমিউনিটি" দিতে চাননি? খুব সুক্ষভাবে তিনি আমাদের গর্বের ১৯৭৩ সালের স্পেশিয়াল ট্রাইব্যুনাল এক্টের বিরুদ্ধে তাঁর অসম্মতি জানালেন। জামাত-বিএনপি যা অহরহ জানাচ্ছে। মোদ্দাকথায়, আবিদ সাহেবের এই লেখায় তিনি জামাতিদের বিরুদ্ধে যত হম্বিতম্বিই করেন না কেন, মূলত তিনি তাদের মনের ইচ্ছাটারই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এবং আমাদের আন্দোলনকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়েছেন। তবে দেশী-বিদেশী সব চক্রেরই মনে রাখা উচিত, বাঙ্গালীকে বোকা বানানো এতো সহজ নয়।

সাব্বির খান।
১০টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×