মূল বিষয়ে যাবার আগে নিচের ডায়ালগ গুলো একটু কষ্ট করে পড়তে হবে।
অপরিচিত কলারঃ এরিঁও মন্নাইন্না, তোর লাই যে মাইয়াগা ছয়েছ কইচ্চিলাম হেতিনের তো বিয়া অই যার গই। তুই কিছু তো কইত্তো হাইল্লিনা....তুই....
আমিঃ ভাই আপনি মনে হয় রং নাম্বারে ফোন করেছেন.....(অত্যন্ত ভদ্র ভাষায়)
অপরিচিত কলারঃ ওমা, কিয়া কয়, ইগা মন্নাইন্নার ফোন ন?
আমিঃ না ভাই এটা মন্নাইন্নার ফোন না, আপনি কাইন্ডলি ভাল করে চেক করে কল করেন। (এখনো ভদ্র কিন্তু আগের মত অতটা বিনয়ী না)
অপরিচিত কলারঃ ও......(ব্যাপারটা আত্নস্থ করতে একটু সময় লাগছে) কাউন্টডাউন ৩.......২.......১। আচ্ছা ভাই এইডা কোন জায়গা?
আমিঃ কেন ভাই, জায়গার নাম দিয়ে কি হবে? আপনি ভাল করে দেখে ঠিক নম্বরে কল করেন। (এবার ভদ্রতা বিদায় নিয়েছে, তার জায়গায় একটু একটু করে জায়গা নিচ্ছে রাগ!)
অপরিচিত কলারঃ ভাইয়া বলেন না এইডা কোন জায়গা?
আমিঃ (এবার মেজাজ চুড়ান্ত বিলা
কিছুক্ষণ পর আবারও একই লোকের কল। মনেমনে একটা চুড়ান্ত ফয়সালা করার জন্য কল ধরি....
অপরিচিত কলারঃ ভাই এমন করেন ক্যান, বলেন না এইডা কোন জায়গা?
উপরের ডায়ালগ গুলো কাল্পনিক কিন্তু এরকম সিচুয়েশনে আপনারা কেউ না পড়লেও আমি একাধিক বার পড়েছি। এই 'কোন জায়গার' প্রশ্নের উত্তরে সবচেয়ে যুতসই উত্তর কি হতে পারে? আমি দুএক জনকে বলেছি 'ভাই এটা সুন্দরবন' কিন্তু নিজের কাছেই কেমন যেন এপ্রোপ্রিয়েট মনে হলো না। আপনাদের সাজেশন চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

