আচ্ছা এসব কথা থাক, যারা খুব সহজে ফানপোস্ট লেখার চিন্তা করছেন তাদের জন্য কিছু চমৎকার ওয়েবসাইটের সন্ধান দিচ্ছি।
ক্র্যাকড ডট কম
এই এক সাইটেই পুরা এক বছরের ফানপোস্ট লেখার মাল মশলা পাইবেন। তবে হ্যাঁ নিজের পক্ষ থেকে কিছু ক্রিয়েটিভিটি যোগ করলে ভাল।
তারপরে আছে ফেইল ব্লগ, এখানে চমৎকার মজার সব ফটো পাবেন।
তাছাড়া আছে 'কমেডি সেন্ট্রাল', 'এসাইলাম', 'আই অ্যাম বোরড', 'অনিয়ন' ইত্যাদি সাইট। নিজে পড়ে যেমন মজা পাবেন, তেমনি আরো বহু মানুষকে মজা দিতে পারবেন (যদি সেইভাবে লিখতে পারেন)।
এবার কৌতুক, এটা পেয়েছি 'ওভার হার্ড ইন নিউইয়র্ক' থেকে-
দুই কলিগ গল্প করছে, গতরাতে একটা পার্টি ছিলো। সেই পার্টির ব্যাপারেই কথা হচ্ছিলো।
পুরুষ কলিগঃ আই অ্যাম রিয়েলি সরি। কাল রাতে মনে হয় একটু বাড়াবাড়িই করে ফেলেছিলাম।
মহিলা কলিগঃ (হাত নেড়ে উড়িয়ে দেয়ার ভঙ্গী করে) না না, ও কিছুনা। আমি কিছু মনে করিনি। আসলে তোমার ভেতরের পুরুষটা মনে হয় জেগে উঠেছিলো।
পুরুষ কলিগঃ হুম......., সেটাই। আর কিছুক্ষণ ঐ ভাবে চললে আমার ভেতরের পুরুষটাই তোমার ভেতরের পুরুষ হয়ে যেত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

