somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা শহরের আজব পেশা- রিকশা চুরি

০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যাচ্ছিলাম রিক্সায়, কিছুক্ষণ পর দেখি অল্পবয়েসী রিক্সাচালক বারবার পেছনের দিকে তাকাচ্ছে। একটু বিরক্তই হলাম, কারণ রিক্সা আস্তে আস্তে চলছিলো, তাছাড়া এক্সিডেন্টের ভয়ও আছে। খানিকটা কৌতুহলও হচ্ছিলো, কী এমন জিনিস দেখে? সুন্দরী মেয়ে নয়তো? ;) আমিও পেছন ফিরে দেখলাম দু'এক বার। না, সেরকম কিছুনা। রিক্সাওয়ালা ছেলেটা এরপর নিজেই বলতে শুরু করলো কাহিনী।

'পেছনের রিক্সাটায় যে দুইজন লোক দ্যাখতাছেন না? দুইজনই রিক্সা চোর। সুযোগ মত রিক্সাডা নিয়া ফুটবো'।
আমি বললাম, 'আরেকটু বুঝিয়ে বলো। ঠিক কখন বা কিভাবে রিক্সাটা চুরি হবে? আর তুমিই বা এত কিছু জান কিভাবে'?
তারপর সে যা বললো তার সার সংক্ষেপ মোটামুটি এই রকম। রিক্সা চোররা কমপক্ষে দুইজনের একটা দল হয়ে কাজ করে। একজন থাকে খুব ফিটফাট, ইন করা শার্ট-প‌্যান্ট পরে, কখনো কখনো টাইও পরে। আমার রিক্সাওয়ালার ভাষায় এর নাম 'সাহেব'। আরেকজন থাকে সাধারণ ড্রেসে যেন ঐ সাহেবের চাকর বা 'চামচা'। আগে থেকে ঠিক করা নির্দিষ্ট জায়গায় গিয়ে এরা রিক্সাওয়ালাকে ১০০ বা ৫০০ টাকার নোট দিয়ে একটু দূরের কোন দোকান থেকে ছোটখাট কিছু আনতে বলে। যেইনা যাওয়া, অমনি সেই 'চামচা' রিক্সার ড্রাইভিং সিটে বসে রিক্সা নিয়ে দেয় দৌড় (টান)। সাহেব অবশ্য রিক্সায় বসে থাকে যেন সাধারণ যাত্রী। সাধারণ মানুষের সন্দেহ করার কিছু থাকেনা।

আমার সেই রিক্সাওয়ালার একটা রিক্সা ঠিক এই ভাবে চুরি যাওয়ার পরে সে খুব সতর্ক। রিক্সাচোর দেখলেই চিনতে ভুল হয়না তার। তাই পরে যখন ৫০০ টাকা দিয়ে তাকে দোকানে পাঠাতে চেয়েছিলো আরেক রিক্সাচোর তখন সে সরাসরি চোরের দিকে তাকিয়ে বলেছিলো, 'ভাইজান, আমার রিক্সা তো আপনি নিতে পারবেন না'। চোর তখন অসহায় ভাবে বলেছিলো, 'কী করুম ক? এইডাই আমাগো পেশা'।

রিক্সা চোরদের অবশ্য শিকারের অভাব হয়না। ঢাকা শহরে প্রতিনিয়তই আসছে নতুন নতুন রিক্সাচালক। অন্তত: একবার ধরা না খেয়ে তাদের খুব কম জনই সচেতন হতে পারে।
১৩টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×