somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই পড়ার আপডেট (জানুয়ারী ২০১০)

২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি বই পড়ি একসাথে ১০/১২টা, কোন কোনটা পড়তে পড়তে মাস এমনকি বছরও লেগে যায়। তারপরও যেহেতু যার শুরু আছে তার শেষও আছে, আমারও বই পড়া একদিন শেষ হয়। মনে মনে স্বস্তি অনুভব করি, যাক এতদিনে শেষ হইছে!

বই পড়ার জন্য খুব সিম্পল একটা পদ্ধতি ফলো করি। প্রথমে নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলারস লিস্টটা নিয়া বসি, তারপর বইয়ের নাম-লেখকের নাম দিয়া গিগাপিডিয়াতে একটা সার্চ মারি। তারপর ডাউনলোড কইরা পড়া শুরু করি। তবে এর বাইরেও যে পড়িনা তা কিন্তু না। কিছু বাংলা বই আছে (যেমন তারাশংকরের শ্রেষ্ঠ উপন্যাস) কবে থিকা যে পড়তাছি মনে করতে পারিনা। ;)

একসাথে যেহেতু কয়েকটা বইই পড়ি, তাই প্রত্যেকটার ভাগে বেশী সময় দেয়া যায়না। একদিনে একটা বইয়ের ভাগ্যে সর্বোচ্চ ১০ পাতা কইরা পড়ে। যাউগ্গা, জানুয়ারীতে যে বইগুলা শেষ হইছে সেগুলার সংক্ষিপ্ত আপডেট-

স্পার্টান গোল্ড- ক্লাইভ কাসলার

কাসলারের বইগুলো যেমন হয়, প্রাচীণ ইতিহাসের কোন একটা উপাদান থাকে। এই বইতেও আছে, ক্লাসলার এবার আমাদের নিয়ে গেছেন খৃষ্টপূর্ব যুগের গ্রীক দেশে। পারস্য এবং গ্রীকদের (মূলত: স্পার্টান) একটা যুদ্ধে পারসিকরা যখন গ্রীসের একটা প্রধাণ শহর দখল করতে আসে তখন পরাজয় আসন্ন দেখে শহরবাসী তাদের মূল্যবান সোনা-জহরত গলিয়ে দুটো বড় বড় পিলারে পরিণত করে। কিন্তু তারপরও পারসিকরা সেই পিলার দুটির খোঁজ পেয়ে যায় এবং ওগুলো নিয়ে নিজেদের দেশের দিকে রওনা দেয়। কিন্তু তাদের পিছু ধাওয়া করে দেড়শ দূর্দান্ত স্পার্টান সৈনিক। ৩ গুণেরও বেশী পারসিক বাহিনীকে পরাজিত করে স্পার্টানরা তাদের ধনরত্ন ঠিকই উদ্ধার করে কিন্তু পথে একটা দূর্ঘটনায় হারিয়ে যায় সেই পিলারগুলো এবং স্পার্টান বাহিনী।

বহু শতাব্দী পরে সম্রাট নেপোলিয়ানের একটি সৈন্যদল আবিষ্কার করে ফেলে সেই হারিয়ে যাওয়া স্পার্টান রত্নভান্ডার। কিন্তু নেপোলিয়নও পরে ব্যর্থ হন তা উদ্ধার করতে। আরো পরে এর সাথে জড়িয়ে পরে হিটলারের নাজী বাহিনী এবং সর্বশেষে আমাদের এই কাহিনীর নায়ক-নায়িকা।

আমেরিকা আর ইউরোপের অন্তুত: ১০ টা দেশে কাহিনীর বিস্তার, অ্যাকশন এডভেঞ্চারের সাথে সাথে ভ্রমণকাহিনীরও স্বাদ পাওয়া যায়।

ক্যানারি রো- জন স্টেইনবেক

বিশ্ববিখ্যাত এই বই নিয়ে খুব বেশী কিছু বলার নেই। মুভিও তৈরী হয়েছে এর উপর। সাইজেও ছোট, মাত্র ১০২ পৃষ্ঠা। অবশ্য আমার পড়তে কয়েক মাস লেগেছে। /:)

শুধু একটা কথা বলতে পারি বোহেমিয়ান জীবনধারা বলতে আসলে কি বোঝায় তা ম্যাক আর তার সঙ্গী সাথীদের কান্ড কারখানা দেখে হয়ত কিছুটা বুঝতে পারবেন।

আমাজান ডট কমের রিভিউ পড়তে পারেন
Click This Link
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:১০
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×