somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ ক্রিকেটের দুই নষ্ট প্রজন্ম

১৯ শে মার্চ, ২০১০ দুপুর ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১৯৯৭ সাল, মনে হয় এই তো সেদিন। নাহ, কেনিয়াকে হারিয়ে ফাইনাল জেতার কথা বলছিনা। বরং হল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের কথা বলছি। আকরাম খানের অমূল্য সেই ৬৭ রানের ইনিংসের কথা বলছি। সেই ধারাবাহিকতাতেই এলো টেস্ট স্ট্যাটাস। তারপর একে একে ১০টা বছর কেটে গেছে।

ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজ শুরুর আগে 'ডেইলি স্টার' এ বাংলাদেশের খেলোয়াড়দের পরিসংখ্যান দিয়েছে। দেখলাম সর্বোচ্চ রান সাকিবের তা-ও হাজারের নীচে। মনের ভেতরে হাজারটা প্রশ্ন জাগে, তাহলে এই ১০টা বছরে আমরা কি করলাম? কারা খেললো এই ১০ বছরে? তারা আজ কই?

অথচ ইন্ডিয়ার দিকে তাকান, সচীন খেলছে আমাদের অনেকের জন্মেরও আগে থেকে। রাহুল, সেহওয়াগ, লক্ষণ- সবাই টেস্ট খেলছে বেশ কয়েক বছর ধরে। তাদের রানের সন্চয়ও সেইরকম। মোট কথা, এমন একটা টেস্ট খেলুড়ে দেশ পাবেন না যাদের একজন খেলোয়াড়ের রানও হাজার পার হয় নাই। (বিশেষ করে টেস্ট স্ট্যাটাস পাওয়ার ১০ বছর পর)

এবার আসি আসল কথায়। নান্নু-বুলবুল-আকরাম-মনি-আতাহার আলীদের আমি নষ্ট প্রজন্ম বলতে রাজী নই। বরং তাদের বলা যায় সোনালী প্রজন্ম, তাদের যা করার ছিলো তা তারা করে দিয়ে গেছে। নষ্ট প্রজন্মের শুরু দূর্জয়-রোকন-বিদ্যুৎ-গোল্লা-সুজন-সানোয়ার-তুষার ইমরান-শান্ত-অপি এদের হাত ধরে। কারো কারো মুখে শুনি এদের কেউ কেউ নাকি ছিলো 'ফেন্সি' খোর। এই প্রজন্মের আলোকবর্তিকা বলা যায় হাবিবুল বাশার সুমন আর রফিককে যারা ফিটনেস থাকা পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটকে একটা ভাল সার্ভিস দিয়ে গেছে। আর শুধু কিপিং এর কথা চিন্তা করলে পাইলটরেও হিসাবের মধ্যে রাখতে হয়। এই প্রজন্মের অন্তত: ২/৩ জন যদি এখনো সচীন-সেহওয়াগের মত বাংলাদেশ দলে (তিন চার হাজার রান আর ৫০ টেস্ট খেলার অভিজ্ঞতা নিয়া) খেলতো তাহলে দলটার চেহারাই অন্য রকম হতো।

২য় নষ্ট প্রজন্মের শুরু আশরাফুলের হাত ধরে। তারপর একে একে আসে শাহরিয়ার নাফিস, নাফিস ইকবাল, আফতাব, কাপালী, রাজিন, হান্নান সরকার, মেহরাব জুনিয়ার.............এই রকম আরো কত মুখ। মনে পড়ে একবার আনোয়ার হোসেন নামের একজনরে খেলানো হইছিলো একটা ম্যাচে। বেচারা উইকেট কিপার হইলেও দলে জায়গা পাইছিলো ব্যাটসম্যান হিসাবে। ফিল্ডিং এর সময় দেখা গেল অনভ্যস্ততার কারণে ডিপ থিকা ঠিকমত থ্রো করতে পারছেনা। সার্কাসের ভাঁড়ের মত এরকম দলে আসা যাওয়ার মাঝে এই প্রজন্মের খেলোয়াড়রাও নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হন। দু'একজন এখনো খেলে যাচ্ছেন কিন্তু তাদের ভবিষ্যত খুব ভাল বলে মনে হচ্ছেনা।

সবশেষে ৩য় আরেকটা প্রজন্ম এসেছে আমাদের ক্রিকেটে। সাকিব-তামিম-মাহমুদুল্লাহ-মুশফিকুর রহিমের হাত ধরে। প্রাথমিক ভাবে মানসিক দিক দিয়ে এদের যথেষ্ট পরিণত মনে হচ্ছে। এখন ভবিষ্যতের কথা সময়ই বলবে।

নোট:
#প্রজন্ম বলতে বিভিন্ন সময়ে যারা বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন তাদের বোঝানো হয়েছে, অনেকটা এসএসসি বা এইচএসসি ব্যাচের মত।
#বোলারদের ব্যাপারে তেমন কিছু বলি নাই। বাংলাদেশের বোলিং কখনোই তেমন ভাল কিছু ছিলোনা।
#নষ্ট প্রজন্মের দায় শুধু খেলোয়ারদের না, কিছুটা হলেও নির্বাচকদেরও দায়িত্বে অবহেলা আছে।
#সকল প্রকার ভিন্নমতকে স্বাগতম।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৩৮
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×