হলে রান্ণা করা এখন বিরাট ব্যাপার,জীবন মানে পানি নামক পদার্থটি এখানে অতিকাংখিত,দূর্লভ যার দেখা অষ্ট প্রহর নষ্ট হলে তবেই পাওয়া যায়। তবে নিচ তলায় ডাইনিং এ পানির দেখা মেলে।তো রান্না করতে চাইলে তিন তলা থেকে কাটাকুটি করে,নিচ তলা থেকে ধুয়ে আবার তিন তলায় এসে আধ মাইল দূরে রান্নাঘরে গিয়ে তবেই রান্না করা যায়।এতসব কষ্ট সত্তে ও রান্না টা হয়ে গেলে কিন্তু বিরাট সাধন হয়ে গেল।একা মানুষ, একবার রাঁধলে দু'দিন নিশ্চিন্তে থাকা যায় ।তো সেই রান্নার উদ্দেশ্যে শহীদ মিনারের সামনে বসে থাকা দাদুদের কাছ থেকে পাঁচ খানা টাকা দিয়ে একখানা তিতা করলা আর ৫৳র কাঁচা মরিচ কিনলাম,তারপর আধা মাইল হেঁটে হলে পৌঁছে আবার সিঁড়ি ভেঙে আমার ঠিকানা ৩৩১ন ং রুমে ৩ তলায় আসলাম। এরপর যুদ্ধের প্রস্তুতি,দাউ খানা বাহির করিয়া আলু,পেঁয়াজ,রসুন এবং করলা মরিচ কাটিয়া তাহাদের ধৌত করিতে আবার নিচ তলায় নামিলাম,আবার উপরে আসিয়া রান্নাঘরের দিকে পা বারালাম,চুলায় সিরিয়াল দিলাম, ১৫মিনিট পর ১টা চুলা খালি পাওয়া গেল অতপর এক ডেকচি ঝোল দিয়ে রাঁধিইয়া ফেলিলাম আমার বহুল প্রতিক্ষিত,প্রত্যাশিত করলার ঝোল,এই ৫ টাকার তরকারি টি আমি শুধু ২দিন খাই ই নি,আমার রুম্মেট ইভা ,জেনী কে ও একবেলা খাইয়েছিলাম!!!!!!!!!!! আমি damn sure শাঁয়েস্তা খাঁ সাহেব এর আমলে তিনি ও এমন নজির রাখতে পারেন নি,বুঝতে হবে না??????????? আর এ এইটা তো আমার মানে রাজভিখারীনির আমল।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



