somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কে জানে আসলে??????????

১২ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি জানি খুব কম,সব ধরনের জানার ক্ষেত্রেই।কোন টাই পুরপুরি ভাল ভাবে জানি না,একেবারে গভীর থেকে কিছু হয়ত জানতে ও চাই না।হয়ত ছোট বেলায় কিছু বলা হয়ে ছিল যে, এটা খারাপ তা করবে না,এটা ভালো তাই বেশী করে করবে,কাকে ভাল বলে কাকে খারাপ বলে তা হয়ত শেখান হয়েছিল কোনভাবে, আর কিছু প্রাথমিক ধারনা যা সবাই পেয়ে থাকে প্রাকৃতিকভাবে,ব্যাস, সেগুলোকে সম্বল করেই জীবনটা চালিয়ে যাচ্ছি। আস্তে আস্তে বড় হতে গিয়ে অনেক শব্দের সাথে পরিচিত হয়েছি যেমন ধর্ম,দেশপ্রেম,মানবতা, …… ইত্যাদি। আমার বাবা সরকারি চাকুরীজিবী,উনার বদলির চাকুরী,তাই আমারা থাকতাম আমাদের নানাবাড়ি,তো নানু-আম্মু,আপুনি-ভাইয়াই আমার প্রথম শিক্ষক,তারপর জীবনে অনেক রথ বদল………। তো ধর্মের ব্যাপারে আমি প্রথমে জানতে পারি তা হচ্ছে, আমি মুসলিম,আরও অনেক ধর্ম রয়েছে,কিন্তু আমি যেহেতু একটি মুসলিম পরিবারে জন্মগ্রহন করেছি তো আমি মুসলিম,এবং সে সব কিছু আমাকে জানানো হয়েছে যা একজন মুসলিমের জানা দরকার,ইসলাম কি?গুনাহ কি?সওয়াব কি? ……ইত্যাদি অনেক কিছু।আমি পড়তে শিখেছি,নাময-রোজা সম্পর্কে জেনেছি,মোটামোটি ধর্ম ব্যাপারটি আমার কাছে,শান্তি,আমার আল্লাহ এক তাঁর আনুগত্য প্রকাশ,ধর্ম নিয়ে বারাবারি না করা,যা আমার করনীয় তা করা।আর দেশপ্রেম? আমি একজন বাংলাদেশী,৯মাস রক্তক্ষয়ী মুক্তি যুদ্ধের পর আমরা পেয়েছি এই দেশ,”বাংলাদেশ”,আমার বাবা,ছোটমামা মুক্তিযোদ্ধা, তো মুক্তিযুদ্ধ সম্পর্কে কম বেশি জানি,আর বিভিন্ন ক্লাশের বই পড়ে,পরিবার থেকে বুঝেছি-জেনেছি দেশের প্রতি আমার দায়িত্ব কর্ত্যব্য,অধিকার ব্যাপার গুলো।দেশের ভাল হয়,পরিবারের ভাল হয় বড় হয়ে তেমন কিছুই করতে হবে এমনটাই বলা হত আমাকে,বড় হতে গিয়ে আমি আরও অনেক কিছুই জানতে পারি তার মাঝে একটা শব্দ হল “রাজনিতী” এটা ধর্মের মত না;জন্মসূত্রে পায় না,এর দ্বারা দেশ পরিচালনা করা হয়,সর্বপ্রথম আমি দুটি দলের নাম জানতে পাই আওয়ামীলীগ এবং বিএনপি ।ঘুরে ফিরে এই দুদল দ্বারাই বাংলাদেশ পরিচালিত হয়,ধর্মের মত আমকে কোন দল আলাদা করে দেয়া হয়নি,আমি যখন নিজে বুঝতে শিখব,যখন আমার ১৮ বছর বয়স হবে তখন যে কোন দলকে বুঝে নিলেই হবে,এই ব্যাপারে আমি বাড়িতে বেরাতে আসা মেহমানদের,পরিবারের সদস্যদের অনেক তর্ক-বিতর্ক নানা সময় শুনতে পেয়েছি এবং এই দু দলের ইতিবাচক ও নেতিবাচক দিক সম্পর্কে ধারনা পেয়েছি,অতএব পরিবারের গন্ডিতে থাকা অবস্থায় আমার বোঝার সারাংশটুকু হচ্ছে,”নিজ ধর্ম-কর্ম পালন কর,দেশকে ভালবেসে যাও,দেশের জন্য কিছু অবশ্যই কর”
আমি যখন বিশ্ব-বিদ্যালয়ে অধ্যয়নরত হলাম ,তখন যেন আমার এতদিন কার জানাগুলো কেমন গোলমাল পাকিয়ে গেল,ইতিমধ্যে আমি আর ও অনেক গুলো দলের নাম জানলেও এখানে শিবির ও বামপন্থি কিছু দলের নাম জানতে পারি,শিবিরের একাংশ যারা ইসলামিক ছাত্রীসংস্থা নামে খ্যাত তারা আমাকে বলল ইসলাম ধর্ম পালন করতে হলে,পরিপূর্ন মুসলিম হতে হলে তাদের আওতাধীন হতে হয় ,আমি ব্যাপারটা ঠিক বুঝলাম না,আবার বাম-পন্থিদের একাংশ সমাজতান্ত্রিক ছত্রফ্রন্ট আমাকে বলল দেশের জন্য কিছু করতে হলে দেশ প্রেমের বহিপ্রকাশ করতে হলে তাদের দলের অন্তর্ভূক্ত হওয়াই সর্বোত্তম পন্থা।অর্থাৎ এখনকার সারাংশ টা হচ্ছে, “কোনো দল না করে মুসলিম অথবা দেশপ্রেমী হওয়া যায় না”।
আমি এক্ষেত্রে ও অবুঝ।আমার অন্তর্নিহিত বিশ্বাসগুলো শুধুমাত্র তাদের দলের নাম করনে কি করে পরিপূর্ণতা লাভ করবে আমি ভেবেই পেলাম না।আর ও দেখতে পেলাম আমার জানা সেই পুরোনো দুটি দলের শুধুমাত্র ক্ষমতার লড়াই,ক্ষমতার জন্যে যেকোন ধরনের পাশবিকতা করা,লোভী জঘন্য রূপ।আমি ক্রমশই দ্বিধাগ্রস্থ হলাম,প্রশ্নটা আমাকে সবসময় তাড়িয়ে বেরায় শুধুমাত্র যেকোন একটা দলের সমর্থন কি করে আমার আত্মিক পরিপূর্নতা দিবে?কি করে দেবে দেশের শান্তি?কি করে নিশ্চিত করবে দেশ জনগনের সার্বিক মঙ্গল? আমার তো মনে হয় ধর্ম হল তা যার মাধ্যমে আমি সত্যতা খুঁজে পাব,আনুগত্য প্রকাশ করতে পারব আমার স্রষ্টার,অবশ্যই সৃষ্টিকর্তা আছেন। আর দেশপ্রেম হল আমার “মা” কে ভালবাসা ,কাউকে শিখিয়ে বা বলে দিতে হবে না,আমি আমার মত করে আমার মা কে সর্বোচ্চ ভালবাসি,সেটা প্রমানের তো প্রয়োজন নেই,যখন দরকার বোঝা যাবে,অবশ্য আমি জানি অনেক কম তাই আমার বিশ্বাস-কথায় ভুল থাকতে পারে,তবুও আমার মনে হয় লোকদেখানো কিছু কখনই আত্মিক হতে পারে না,তা দিয়ে কখনও নিজের বা দেশ-দশের ভাল কিছু করা যায় না,যেতে পারে না। ও আরক টা ব্যাপার হচ্ছে গনতন্ত্র,দেশের একজন নাগরিক হিসেবে আমার যা বলার আমি বলতে পারব,আমার সরকার আমি সরাসরি মত প্রকাশে নির্বাচিত করব, কিন্তু এ ব্যাপারটা আমার শুধুই বইয়ের ভাষা মনে হয়েছে,কারন এই যে আমার লিখাটিতে আমি সরাসরি দলগুলোর নাম ব্যবহার করেছি তেমন টা করতে নেই,এতে সরকার ও যাদের কথা বলেছি তারা তপ্ত হবেন,আর সরকার দুদলের যে কোন একটি কে মেনে নিতে আমরা বাধ্য ,বাস্তবে গনতন্ত্র হচ্ছে ৫ বছর পর পর যখন যে দল মনোনীত হয়,তাদের সব অনাচার মেনে নেয়া ,আর সুনাগরিক তারাই যারা প্রতিবাদ করতে জানে না……………।উপরের সবই আমার মত খুব কম জানা,হয়ত কিছুই না জানা একটা মানুষের মনের কথা খুব ভালোলাগবে যদি অনেকের মতামত জানতে পারি,আসলে ই কিছু জানতে পারি………………………




০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

×