somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৭০ এর নারীরা, আহ-

০৭ ই মার্চ, ২০১০ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৭০ এর দশকের নারীদের আমার ভালো লাগে। যদিও তাদের ঘোলা-ঘষা খাওয়া - স্টুডিও তে তোলা বিবর্ণ সাদাকালো ছবিগুলা ছাড়া তাদের ব্যাপারে আমার অভিজ্ঞতা নাই বললেই চলে। তবুও-

তাদের স্মার্টনেস এখনো তাড়া করে আমারে দিনরাত।
তাদের সানগ্লাস, চুল বাঁধা, তাদের সাদা-কালো ছবি গুলা।
আহ...

আমার মা-খালা, আমার বন্ধুদের মা-খালা রা , আমাদের সবার মা-খালারা কি এক তীব্র মায়া নিয়া সাদাকালো ছবি গুলাতে পোজ দিত... আহ , আমাদের বাবা-খালুরা, আমার বন্ধুদের আর সবারই বাবা-খালুরা কি ভয়ানক প্রেম-ঝড়ে ভুগার সুখ পাইতো। আহা! -

যদি অই সময়টায় অইরকম মাইয়াদের পাশের বাসায় থাকতাম, তাইলে আমিও -

সাদাকালো প্রেম করতাম,
সাদাকালো চিঠি লিখতাম,
সাদাকালো ফটু তুলাইতাম স্টুডিও তে গিয়া।

আহা!

এখন আশেপাশে কত মাইয়া দেখি। তারা সবাই রঙ্গিন ফটু তোলে, ফেসবুকে তাদের আজিব সব ছবি দেখতে পাই, তারা স্টুডিও তে যায়না। তবে, তাদের ছবিও মন্দ না, কিন্তু তাদের সবার ছবিই একরকম। অন্তর্জালের সব মাইয়ার ছবিই একরকম। বাস্তবে তো ব্যাপারটা আরো ভয়ানক। সামনে সামনে আজকের মাইয়াদের দেখি, তাদের সবাইরে আমার একই রকম দেখতে লাগে।

তাদের সবারই-
চুল ইশট্রেট করা, ছল- কইরা ঝুইলা থাকে শ্যাম্পুর অ্যাড এর মত,

তাদের সবারই-
চোখের উপর একই রকম শ্যাডো, একই রকম বড় বড় পাপঁড়ি (কই পায় তারা?) আরো আজিব, তাদের সবারই চোখের মণি একই কালার, কেমন জানি ঘোলা-ঘোলা, লাল-নীল-সবুজ। ... কালো চোখ কি ব্যাকডেটেড হইয়া গেলো?

তাদের সবারই-
ঠোঁট একই রকম , কেমন জানি উচাঁইয়া থাকে একটা ভঙ্গি নিয়া।

তাদের সবারই-
মেজাজ খারাপ থাকে, নাকি মেজাজ খারাপ না কইরা থাকলে দেখতে মন্দ দেখায় বইলা তাদের ধারণা।

আমি জানিনা, তারা এমন কেন? আমার ছোটবেলায় যখন রাস্তায় হাঁটতাম, তখন হুট কইরা হঠাৎ কোন এক অসামান্য সুন্দরী চোঁখে পড়তো। সেই তীব্র রূপবতী কণ্যা আমাকে - আমার বন্ধুদেরকে - রাস্তার অন্য সব পুরুষকে, সবাইকে এক ধাক্কায় মেঘলা কইরা দিত। তারপর, বৃষ্টি থাইমা গেলে-

আমরা জ্বরে পড়তাম, জ্বর নিয়া বাসায় ফিরতাম। রাতে ঘুমাইতে কষ্ট হইত। পরপর কয়েকদিন আমরা অই কণ্যাকে খুঁজতাম সবখানে, উথাল-পাতাল থাকতাম, কবিতা-কবিতা-ভাব করতাম। আহা দিনগুলা।

এখনো আমি রাস্তায় মাইয়া দেখি। অলিতে দেখি, গলি তে দেখি, মার্কেটে-রেস্টুরেন্টে দেখি, কমলাপুর রেলে দেখি, আইসক্রীম-বার্গারে দেখি, বসুন্ধরায়, পদ্মা-মেঘনা-যমুনায় দেখি। এই মাইয়া গুলাও সুন্দর। এরাও বৃষ্টি নামায়, বা নামাইতে চায়, কিন্তু আমার অই যে কইলাম, তারা সবাই একইরকম দেখতে!! তাই, কারো জন্য মন পোড়েনা আর, জ্বর আসেনা আর। একদম নাহ! আহ-

আর যদি আসেও জ্বর, চইলা যায় মুহূর্তেই, কারন এক মাইয়া যে জ্বর তোলে, আরেকজন তা নিভায়া দেয়! যারে রাজাবাজারে দেইখা আরাম পাই, তারে অতিক্রম করে যারে পল্টনে দেখি, আবার ধানমন্ডিতে গেলে, আবার একই তিমিরে ফিরা আসি। সারাদিন এমন-তেমন দেইখা যখন ঘরে ফিরা আসি, আহ-

ডাইনিং এ বইসা ভাত খাইতে খাইতে, মায়ের বয়স্ক মুখ দেইখা মনে পইড়া যায়, আহা তোমরা কি চমৎকার ছিলা! তোমরা কি সাদাকালো ছিলা! আহা- মা, আমি যে এই যুগের এত রঙ্গে মা, আমি যে বেকুব হইয়া যাই।

মা, কবে যে জ্বর আসবে? কবে যে রাতে ঘুম আসবেনা, কোনো এক সাদাকালো পরী'র কথা ভাবতে ভাবতে!

আহ-
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১০ রাত ১০:৪৫
১০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×