বাংলাদেশের মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে। আধুনিকতার সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় প্রয়োজনের তাগিদে ধনী-গরীব নির্বিশেষে মানুষ তার সাধ্যনুযায়ী মোবাইল ফোন ব্যবহার করে চলেছে। বর্তমান কালে ছিনতাই-এর অন্যতম টার্গেটে পরিণত হয়েছে মোবাইল ফোন। কেননা, আমরা যারা সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনে নিজের কাছে অল্প পরিমাণ টাকা সাথে রাখলেও মোবাইল ফোন সাথে থাকার কারনে ছিনতাইকারীদের টার্গেট পরিণত হয়ে চলেছে। কেননা ছিনতাইকারীদের নিকট একজন ব্যক্তির সাথে থাকা কয়েক’শত টাকার চেয়ে কয়েক হাজার টাকার মোবাইল ফোনকেই বেশি গুর্বত্ব দিয়ে থাকে। এক্ষেত্রে ছিনতাইকৃত মোবাইল ফোনের বিক্রি সহজ হওয়ায় তারা এ কাজে বেশি উৎসাহিত হয়ে থাকে। গ্রাহকের অভিযোগে মোবাইল কোম্পানিগুলো ব্যবহৃত সিমটি অকার্যকর করে গ্রাহককে পরবর্তী ভোগান্তি হতে রক্ষা করে। কিন্তু মোবাইল কোম্পানিগুলো যদি কোন প্রযুক্তি মাধ্যমে ছিনতাইকৃত মোবাইল ফোনটি ব্যবহৃত সিম কার্ডের ন্যয় অকার্যকর করতে সক্ষম হয় তবে ছিনতাইকারীরা ছিনতাই করতে পারবে না। ফলে ধীরে ধীরে সারাদেশে হতে মোবাইল ছিনতাই প্রতিরোধ করা সম্ভব হবে। মোবাইল ছিনতাই প্রতিরোধ করতে সক্ষম হলে আমাদের মতো সাধারণ মানুষেরা ছিনতাইকারীদের হাতে টার্গেট হওয়া থেকে পরিত্রাণ লাভ করবো।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


