somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কক্সবাজারের ঈদগাঁও নদী থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত নামা ব্যক্তির লাশ উদ্ধার

২৬ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় ভাসমান এক অজ্ঞাত নামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া লাশের আনুমানিক বয়স ২৮/২৯ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।



২৬ ডিসেম্বর সকালে উপজেলার ঈদগাহ ইউনিয়নের বাস ষ্টেশনস্থ নদীর লাল ব্রীজের পশ্চিম পাশ থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। সরেজমিনে জানা যায়, সোমবার ভোরে স্থানীয় কতিপয় লোক নদীতে গোসল করতে গেলে পানিতে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পায়। এ সংবাদ তারা এলাকার লোকজনকে জানালে লাশটি দেখতে শত শত নারী পুরুষ নদী পাড়ে ভীড় করতে শুরু করে। সংবাদ পেয়ে সকাল ৮ টার দিকে কক্সবাজার মডেল থানার ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই কবির হোসেনের নেতৃত্বে পুলিশ স্থানীয় জনতার সহযোগিতায় পানি থেকে লাশটি স্থলে উঠালে দূর্গন্ধ বের হতে শুরু করে। এ সময় লাশটির হাত-পা বাঁধা এবং শরীরের অধিকাংশ স্থানে আঘাতের চিহ্ন ও মুখ কান দিয়ে রক্ত বেরুতে দেখা যায়। লাশটির পরনে ছিল প্যান্ট ও গেঞ্জি । প্রত্যক্ষদর্শীদের ধারণা, যেভাবে লাশটির পচন ধরেছে তাতে কমপক্ষে ৫/৬ দিন পূর্বে সংঘবদ্ধ কিলার চক্র পৈশাচিক কায়দায় নির্যাতন পূর্বক হত্যা করে লাশ গুম ও নিজেদের অপরাধ আড়াল করতে রাতের আঁধারে গাড়ি যোগে এনে লাশটি মহাসড়কের নিচ দিয়ে বয়ে যাওয়া ঈদগাঁও নদীতে ফেলে চলে যায়। নিহতের পরিচয় সনাক্ত কিংবা হত্যার ক্লু উদঘাটন করা যাইনি। এ ব্যাপারে এস আই কবির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কে বা কারা অজ্ঞাত নামা ব্যক্তিকে হত্যা করে লাশটি নদীতে ফেলে চলে গেছে। রিপোর্ট লিখা পর্যন্ত (বেলা ১২ টা) লাশের সুরতহাল তৈরী পূর্বক ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং নিহত ব্যক্তির পরিচয় ও ঘটনার ক্লু উদঘাটনে সতর্ক দৃষ্টি রেখেছে প্রশাসন। এদিকে উক্ত ঘটনায় ঈদগাঁও ও আশপাশের এলাকার লোকজনদের মাঝে এক ধরনের অজানা আতংক বিরাজ করছে। উল্লেখ্য বিগত সপ্তাহ দুয়েক পুর্বেও পার্শ্ববর্তী ভারুয়াখালী ইউনিয়ন থেকে গলাকাটা অবস্থায় অজ্ঞাত নামা এক তরুণীর লাশ উদ্ধার করেছিল পুলিশ। পরে পরিচয় সনাক্ত করতে না পারায় পৌরকর্তৃপক্ষ বেওয়ারিশ হিসাবে লাশটির দাফন কাজ সম্পন্ন করে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুন, ২০২৬ সকাল ১০:২৭

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

দুইদিন আগে সংসদে ট্রেজারি বেঞ্চের একজন সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় ডেপুটি স্পিকার অত্যন্ত দৃঢ়তা,... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

×