somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ববিদ্যালয় ছাত্রদের সংঘর্ষে বনানী রণক্ষেত্র

০৩ রা মার্চ, ২০১২ বিকাল ৫:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানীর বনানীতে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় কামাল আতাতুর্ক এভিনিউয়ে দুই বিশ্ববিদ্যালয় ছাড়াও বেশ কয়েকটি ভবন ও গাড়ি ভাঙচুর করেছে উছৃঙ্খল ছাত্ররা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দল ছাত্রের কথা কাটাকাটির জের ধরে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ও সাউথ-ইস্ট ইউনিভার্সিটির ছাত্ররা শনিবার বিকেল সোয়া ৩টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পৌনে ৫টার দিকে কাঁদানে গ্যাস ছুঁড়ে ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

সংঘর্ষ চলাকালে ছাত্রদের ছোঁড়া ইটের আঘাতে অন্তত পাঁচজন আহত হয় বলে পুলিশ জানিয়েছে।

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার আশরাফুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককমকে বলেন, “সাউথ-ইস্ট ইউনিভার্সিটির ছেলেরা হঠাৎ এসে ভবন ও জানালার কাচ ভাংচুর করে গেলো। আমরা কিছুই বুঝে উঠতে পারিনি।”

এ সময় কাছেই সাউথ-ইস্ট ইউনিভার্সিটিতেও হামলা চালায় প্রাইম এশিয়ার একদল ছাত্র। পুলিশ সড়কের দুই প্রান্তে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ এবং আশেপাশের সড়কগুলোতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ান্ত্রণে আনতে না পেরে বিকাল সাড়ে ৪টার দিকে কাঁদানে গ্যাসের শেল ছুঁড়তে শুরু করে পুলিশ। এরপর পৌনে ৫টার দিকে কামাল আতাতুর্ক এভিনিউয়ে যান চলাচর শুরু হয়।

পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার শাহনেওয়াজ খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা অরেনক সহনশীলতা পরিচয় দিয়েছি। তারপরও ছাত্ররা শান্ত হয়নি। বাধ্য হয়ে আমাদের কাঁদানে গ্যাস ছুঁড়তে হয়েছে।”

ছাত্ররা কী কারণে সংঘর্ষের লিপ্ত হয়- তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি।
লিংক
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুন, ২০২৬ সকাল ১০:২৭

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

দুইদিন আগে সংসদে ট্রেজারি বেঞ্চের একজন সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় ডেপুটি স্পিকার অত্যন্ত দৃঢ়তা,... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

×