somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যাটরিনা পাল্টে দিয়েছে হার্ট অ্যাটাকের ধরন!

১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুক্তরাষ্ট্রে ২০০৫ সালে আঘাত হানা ঘূর্ণিঝড় ক্যাটরিনার প্রভাবে পাল্টে গেছে নিউ অরলিন্সে হূদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হওয়ার ধরন। সম্প্রতি একটি সমীক্ষার ফলাফলের বরাত দিয়ে এ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। খবর রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের গবেষকদের তথ্য অনুযায়ী, আগে এ অঞ্চলে একটি নির্দিষ্ট দিনে ও নির্দিষ্ট সময়ে বেশি মাত্রায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া মানুষের সংখ্যা দেখা যেত। ক্যাটরিনার পর হূদরোগে আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা তিন গুণ পর্যন্ত বেড়েছে।
ঘূর্ণিঝড় ক্যাটরিনার ক্ষতচিহ্ন এখনো বয়ে বেড়াচ্ছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স। পাঁচ বছর পেরিয়ে গেলেও ক্যাটরিনার ধ্বংসযজ্ঞের ধকল কাটিয়ে উঠতে পারেনি শহরটি।
২০০৫ সালের আগস্টের শেষ সপ্তাহে আঘাত হানে মহাপ্রলয়ংকরী ঘূর্ণিঝড় ক্যাটরিনা। এতে বিশেষ করে নিউ অরলিন্স শহর লন্ডভন্ড হয়ে যায়। ঘূর্ণিঝড়-সৃষ্ট জলোচ্ছ্বাসে ১৫ ফুট পানির নিচে ডুবে যায় শহরটি। মারা যায় এক হাজার ৮০০ মানুষ। ঘরছাড়া হয় লাখ লাখ বাসিন্দা।
গবেষকদের ভাষ্য, নিউ অরলিন্স এলাকায় সোমবার দিন ও সকালবেলায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটত বেশি। তবে ঘূর্ণিঝড় ক্যাটরিনার পর সেখানে সোমবারের দিন আর সকালবেলা হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার ঘটনা অনেকটাই কমে এসেছে।
যুক্তরাষ্ট্রের ‘কার্ডিওলজি’ সাময়িকীতে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০০৫ সালের পর থেকে এ অঞ্চলে মানুষের হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার মতো ঘটনা তিন গুণ পর্যন্ত বেড়েছে। আগে যেখানে অধিকাংশ ঘটনায় সোমবার দিন আর সকালবেলা ঘটতে দেখা যেত, সেখানে ক্যাটরিনার পর তা পাল্টে গেছে। ঘূর্ণিঝড়ের আগে ২৩ শতাংশ ক্ষেত্রেই সোমবার দিন হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার ঘটনা ঘটত। কিন্তু ক্যাটরিনার পর তা ১০ শতাংশের নিচে চলে এসেছে।
গবেষকেরা বলেন, সোমবার দিন সকাল থেকেই কাজের চাপ বাড়তে থাকে। আর এ চাপের কারণেই হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার ঘটনা ঘটতে পারে। তবে প্রাকৃতিক দুর্যোগের ফলে হার্ট অ্যাটাকের ধরন পাল্টে যাওয়াটা আশ্চর্যের। গবেষকেরা ধারণা করছেন, মানুষের চাপের ধরন পাল্টে যাওয়ার ফলে এ ধরনের ঘটনা ঘটতে পারে। তবে এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানান তাঁরা।

Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

উহ শব্দ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৮

উহ শব্দ
সাইফুল ইসলাম সাঈফ

হে আমার পালনকর্তা তোমার ইবাদত করি
তবে নিয়মিত না, মাঝে মাঝে
মনের জোর হারাই, অনেক কথায়
গাফিলতি করি বহু পরিস্থিতি কারণে
তবে মানি তুমি এক অদ্বিতীয়
তুমি একমাত্র সৃষ্টিকর্তা।
তুমি বলেছ পিতা-মাতার সাথে... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×