somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুক্তরাষ্ট্রে ফ্লু ‘মহামারি’ স্তরে পৌঁছেছে

১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিউইয়র্কে ইনফ্লুয়েঞ্জায় জরুরি অবস্থা ঘোষণা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে ইনফ্লুয়েঞ্জা ‘মহামারি’ আকার ধারণ করায় সেখানে জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আজ রোববার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নিউইয়র্কে চলতি মৌসুমে ইতিমধ্যে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্তের সংখ্যা প্রায় ২০ হাজার, যা গত শীত মৌসুমের তুলনায় চার গুণ বেশি।
যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, গত সপ্তাহে যুক্তরাজ্যে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৭ দশমিক ৩ শতাংশ লোক নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে মারা গেছে।
এক সপ্তাহ আগে ৪১টি অঙ্গরাজ্যে ইনফ্লুয়েঞ্জা ছড়িয়ে পড়ে, তবে এখন তা ৪৭টি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) মার্কিনিদের ইনফ্লুয়েঞ্জার প্রতিষেধক নিতে আবারও আহ্বান জানিয়েছে। তবে তারা এ-ও বলছে, প্রতিষেধকমূলক ব্যবস্থা পুরোপুরি অব্যর্থ নয়।
এক প্রাথমিক সমীক্ষায় দেখা গেছে, এ বছর ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন ৬২ শতাংশ কার্যকর হয়েছে। কার্যকর হওয়ার এই হার ‘মধ্যম মাত্রার’। সাধারণত এই ভ্যাকসিন ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কার্যকর হয়ে থাকে।
ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত রোগীদের জ্বর, সর্দি-কাশি, কফ, নাক দিয়ে পানি ঝরা এবং শরীরে ব্যথা হয়। যাদের অবস্থা বেশি আশঙ্কাজনক, তাদের বমি ও পেটের অসুখ হতে দেখা যায়।
যুক্তরাষ্ট্রে নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থতায় মৃত্যুর সংখ্যা গ্রীষ্মে কম থাকলেও শীতকালে বেড়ে যায়। প্রতি শীত মৌসুমেই এক থেকে দুই সপ্তাহের জন্য এটি মহামারি স্তরে পৌঁছে থাকে।
Click This Link

যুক্তরাষ্ট্রে ফ্লু ‘মহামারি’ স্তরে পৌঁছেছে
যুক্তরাষ্ট্রে ইনফ্লুয়েঞ্জায় (ফ্লু) মৃতের সংখ্যা ‘মহামারি’ স্তরে পৌঁছেছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য কর্মকর্তারা শুক্রবার এই তথ্য জানিয়েছেন। একই সঙ্গে এই রোগে আক্রান্তের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার আগাম লক্ষণ দেখা যাচ্ছে বলেও তাঁরা জানান।
এই পরিস্থিতিতে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) মার্কিনিদের ইনফ্লুয়েঞ্জার প্রতিষেধক নিতে আবারও আহ্বান জানিয়েছে। তবে তারা এ-ও বলছে, প্রতিষেধকমূলক ব্যবস্থা পুরোপুরি অব্যর্থ নয়।
এক প্রাথমিক সমীক্ষায় দেখা গেছে, এ বছর ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন ৬২ শতাংশ কার্যকর হয়েছে। কার্যকর হওয়ার এই হার ‘মধ্যম মাত্রার’। সাধারণত এই ভ্যাকসিন ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কার্যকর হয়ে থাকে।
গতকাল শনিবার প্রথমবারের মতো ইনফ্লুয়েঞ্জায় মৃতের সংখ্যা ‘মহামারি’ স্তরে পৌঁছালেও সিডিসির কর্মকর্তারা এখনো কোনো সতর্কতা উচ্চারণ করেননি। দেশের কোনো কোনো অংশে এতে আক্রান্তের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা রয়েছে বলেও জানান তাঁরা।
সিডিসির পরিচালক থমাস আর ফ্রাইডেন বলেছেন, ‘দেশের অধিকাংশ স্থানে ফ্লু ছড়িয়ে পড়েছে এবং এ অবস্থা কয়েক সপ্তাহ চলতে পারে।’ যুক্তরাষ্ট্রে নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থতায় মৃত্যুর সংখ্যা গ্রীষ্মে কম থাকলেও শীতকালে বেড়ে যায়। প্রত্যেক শীত মৌসুমেই এক থেকে দুই সপ্তাহের জন্য এটি মহামারি স্তরে পৌঁছে থাকে।
চলতি মৌসুমে ফ্লু পরীক্ষা করা হয়েছে—এমন শিশুদের মধ্যে ২০ জন মারা গেছে। তবে এটি প্রকৃত সংখ্যার চেয়ে কম বলে ধারণা করা হচ্ছে। কেননা, সব শিশুর যেমন ফ্লু পরীক্ষা করা হয় না, তেমন ইনফ্লুয়েঞ্জার সব মৃত্যুর খবরও প্রকাশিত হয় না। নিউইয়র্ক টাইমস।
Click This Link

২৫ কিশোরের মধ্যে একজন আত্মহত্যার চেষ্টা করে
যুক্তরাষ্ট্রে প্রতি ২৫ জন কিশোর-কিশোরীর মধ্যে একজন আত্মহত্যার চেষ্টা করে। আর আত্মহত্যা নিয়ে চিন্তা করে প্রতি আটজনের একজন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নতুন একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
গবেষকেরা বলেন, জীবনব্যাপী আত্মহত্যার চেষ্টা এবং এ নিয়ে চিন্তা করে এমন প্রাপ্তবয়স্কদের সমান হচ্ছে এই পরিসংখ্যান। তাই বলা যায়, আত্মহত্যার ক্ষেত্রে ১৩ থেকে ১৯ বছর বয়স সবচেয়ে ঝুঁকিপূর্ণ।
গবেষক দলের সদস্য মনোবিদ ম্যাথু নক বলেন, ‘প্রাপ্তবয়স্কদের মতে, আত্মহত্যা নিয়ে প্রথম চিন্তা আসে বয়ঃসন্ধিকালে। তাই এ বয়সটা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ।’ সাড়ে ছয় হাজার কিশোর-কিশোরীর সাক্ষাৎকারের ভিত্তিতে গবেষণাটি করা হয়েছে। গবেষণার ফল প্রকাশ করেছে জেএএমএ সাময়িকী।
গবেষণায় দেখা যায়, ১২ শতাংশ কিশোর-কিশোরী আত্মহত্যা নিয়ে চিন্তা করে। আত্মহত্যার পরিকল্পনা করে ৪ শতাংশ আর ৪ শতাংশ আত্মহত্যার চেষ্টা চালায়। আত্মহত্যার চেষ্টা কিংবা এ নিয়ে চিন্তা করে এমন প্রায় সব কিশোর-কিশোরই কোনো না কোনোভাবে মানসিক দিক দিয়ে অসুস্থ অথবা মাদকাসক্ত।
গবেষণায় অংশ নেওয়া অর্ধেকেরও বেশি কিশোর-কিশোরীর মধ্যে ইতিমধ্যে আত্মহত্যাজনিত আচরণ দেখা দিয়েছে। তারা চিকিৎসকের শরণাপন্ন হয়েছে। ম্যাথু নক বলেন, এটা একদিকে যেমন উৎসাহব্যঞ্জক, তেমনি হতাশারও। তিনি বলেন, ‘আমরা জানি না তাদের কীভাবে থামাব। আত্মহত্যাজনিত আচরণের প্রমাণভিত্তিক কোনো চিকিৎসা আমাদের হাতে নেই।’ রয়টার্স।

Click This Link
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

উহ শব্দ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৮

উহ শব্দ
সাইফুল ইসলাম সাঈফ

হে আমার পালনকর্তা তোমার ইবাদত করি
তবে নিয়মিত না, মাঝে মাঝে
মনের জোর হারাই, অনেক কথায়
গাফিলতি করি বহু পরিস্থিতি কারণে
তবে মানি তুমি এক অদ্বিতীয়
তুমি একমাত্র সৃষ্টিকর্তা।
তুমি বলেছ পিতা-মাতার সাথে... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×