গতকাল (০৮.০৯.২০১৬) প্রথম আলোর রিপোর্টার শরিফুল হাসানের (Shariful Hasan) রিপোর্ট থেকে জানতে পারলাম ঢাকা-চিটাগাং হাইওয়ে প্রচুর জ্যাম, তখন থেকে শঙ্কায় ছিলাম, না জানি কত ঘন্টা লাগবে বসুরহাট (নোয়াখালী) যেতে??? তার উপর যতজন থেকে জ্যাম সম্পর্কে সর্বশেষ তথ্য নেয়ার চেষ্টা করছি ততই আতঙ্কিত হচ্ছি, কেহ বলল ১২ ঘন্টা লাগল বাড়ী পৌঁছতে, কেহ বলল ঢাকা থেকে মেঘনা (মেঘনা সেতু) পর্যন্ত যেতেই নাকি লাগছে ৬ ঘন্টা আর বাস স্টেশনে এসে একজনের কথা শুনে তো আরো হতবাক কারন উনি নাকি গতকাল সন্ধ্যায় বসুরহাট (কোম্পানিগঞ্জ, নোয়াখালী) থেকে রওয়ানা দিয়ে আজ সকালে ঢাকায় পৌঁছেন।
কিন্তু আমার ভরসা ছিল "দ্য ডেইলি স্টার" প্রত্রিকার ট্রাফিক আপডেট যেখানে লেখা ছিল মডারেট, মানে (আমি যেটা বুঝি) গাড়ী আস্তে আস্তে চলছে, জানিনা মডারেট এর সংজ্ঞায় গাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হবে??? আমি মডারেট এর বাস্তব চিত্র দিচ্ছি:
সকাল ৬.৪০ : ড্রিম লাইনে বাড়ীর উদ্দ্যেশে রওয়ানা হলাম, স্থান : টিটি পাড়া, কমলাপুর, ঢাকা
সকাল ৮.০০ : কাচপুর ব্রীজের আগে চিটাগাং রোড, নারায়নগঞ্জ
সকাল ৯.০০ : মদনপুর, বন্দর, নারায়নগঞ্জ
সকাল ১০.০০ : ঐ (ইংরেজিতে বলে ডু অর্থাৎ আগে যেখানে ছিলাম এখনও সেখানে)
সকাল ১১.০০ : সোনারগাঁ, নারায়নগঞ্জ
১১.৪০ : মেঘনা ব্রীজ পার হচ্ছি ( মনে হয় বাড়ী যাওয়ার রাস্তা খুঁজে পেয়েছি)
দুপুর ১২.০০ : বাউশিয়া, গজারিয়া, মুন্সীগঞ্জ (ভুল প্রমানিত করে আবার পথ হারিয়ে বাস বসে আছে)
১২.৫৫ : উদ্দ্যেশ সফল দাউনকান্দি ব্রীজ পার হলাম দুপুর ১.০০ টার মধ্যে।
দুপুর ২.০০ : কুমিল্লা ক্যান্টনমেন্ট ( মাঝখানে নামাজের জন্য ২০ মিনিটের বিরতি)।
দুপুর ৩.০০ : চৌদ্দগ্রাম, কুমিল্লা (এখানেও সম্মানিত যাত্রীগন খাওয়ার জন্য সময় নেয় ২০ মিনিট)
বিকেল ৪.০০ : সিলোনিয়া বাজার, দাগনভূঞা, ফেনী
আর মনে হয় চলবেনা বা চলা উচিত নয়। এই মাত্র (বিকেল ৪.৪০) গন্তব্যে (বসুরহাট) এসে পৌঁছলাম। এখন কেবল ছুটে চলা গ্রামের পথ ধরে আর বিশুদ্ধ বাতাসে প্রানখুলে নিশ্বাস নেয়া আর বাচ্চাদের নিয়ে ডুব দেয়া একান্ত আপনজনদের সাথে। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে মাতুন পরিবারের সাথে। এর ফাকে সবাইকে একটা অংক কষতে দিই, ১৯০ কিলোমিটার পাড়ি দিতে যদি লাগে ১০ ঘন্টা তাহলে গাড়ির গতিবেগ কত?? সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা। ঈদ মোবারক।
শওকত হোসেন বিপু
০৯.০৯.২০১৬
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




