somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনের ধস্তাধস্তিতে কেহ জয়ী, আর কেহ পরাজিত??

৩০ শে জুলাই, ২০১৭ সকাল ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের জাতীয় খেলা কি? নিশ্চয়ই অনেকে ভুলে গেছেন। ভুলারই কথা। শহরে তো দূরের কথা, গ্রামে গঞ্জে, কোথাও এখন আর হাডুডু বা কাবাডি খেলা দেখা যায়না। অনেকটা জাতীয় ফুল শাপলার মতো অবস্থা। শাপলা এখন দেখা যায় শুধুমাত্র এক টাকা, দুই টাকার কয়েন বা সরকারী অফিসিয়াল প্যাডে।

জাতির সকল দূর্যোগের সময় যেমন আলোকবর্তিকা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় উপস্থিত হয়, ঠিক তেমনি ভুলে যেতে বসা এই জাতিকে আবার জাগ্রত করলো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়। তাও যেনতেন কোন কাজে নয়, একেবারে ভুলে যাওয়া জাতিকে জাতির জাতীয় খেলা স্মরন করে দেয়ার মত পবিত্র কাজে। তাও কাজে কলমে নয়, একেবারে ঘটনার পরিক্রমায় প্রাতিষ্ঠানিক রুপ দান করে, অনেকটা উদাহরনসহ সংজ্ঞার মতো।

১০৫ সদস্য বিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট, যাকে একসময় বলা হতো দেশের দ্বিতীয় পার্লামেন্ট। যেখানে প্রতি বছর বছর বিশ্ববিদ্যালয়ের বাজেট পাশ হয় এবং চার বছর পর পর মনোনয়ন বা নির্বাচিত করা হয় তিন সদস্যের ভিসি প্যানেল। সেখানে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ও ছাত্র প্রতিনিধিদের জন্য বরাদ্দকৃত আসন ৫০ খালি রেখে বাকী ৫৫ জন সদস্য নিয়ে তড়িঘড়ি করে যে সিনেট অধিবেশন ডাকা হয়েছে, তাতে আবার সর্বসাকুল্যে উপস্থিতি ছিল মাত্র ৪৭ জন। শতকরা হিসেবে যা মোট সদস্যের মাত্র ৪৫%।

অধিকাংশ মেম্বার বাদ দিয়ে মাত্র ৪৫% সদস্যের উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন ডাকা বা আগামী চার বছরের জন্য ভিসি প্যানেলের মনোনয়ন দেয়া কতটুকু গনতান্ত্রিক বা কতটুকু নৈতিক, তা নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের বিদগ্ধজন বলবেন। আমার প্রশ্ন হলো, ছাত্র-ছাত্রীদের জন্য নির্ধারিত ছাত্র প্রতিনিধি ছাড়া সিনেট অধিবেশন ডাকা ছাত্র-ছাত্রীরা মানতে বাধ্য কিনা বা ছাত্র-ছাত্রীরা সিনেটে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য দাবী কি জানাতে পারবেন কিনা???

৫২, ৬২, ৬৫, ৬৯, ৭১, ৯০, ২০০৭ সহ সকল গনতান্ত্রিক বা স্বাধিকার আন্দোলনে ছিল এই বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্বল ভূমিকা বা আত্মত্যাগের মহান ইতিহাস। অথচ আজকে দেখলাম কয়েকজন ছাত্র-ছাত্রীর দাবীকেও বিশ্ববিদ্যালয় গনতান্ত্রিকভাবে মোকাবেলা না করে তাদেরই ছাত্র-ছাত্রীদের উপর বীর দর্পে ঝাঁপিয়ে পড়লেন আর আমাদেরকে স্মরন করিয়ে দিলেন - শিক্ষক বা অভিভাবক যে হই না কেন, জাতীয় খেলা হাডুডুতে ধুক্কু ধস্তাধস্তিতে কেহ কারোই ছাড়ি না তো সমানে সমানে।

আজকে এই ধস্তাধস্তি দেখার পর ইন্টারনেট সার্চ করেও প্রিয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সালের ওয়ার্ল্ড রাঙ্কিং এ পজিশন জানতে পারলামনা, এশিয়ার শীর্ষ ২৯৮টি বিশ্ববিদ্যলয়ের নাম কয়েকবার পড়েও আশাহত হলাম। কারন আমাদের এক একটি জেলার সমান দেশ বা জেলার জনসংখ্যার সমান দেশের বিশ্ববিদ্যালয়ের নামও আছে, শুধু নাই আমাদের কোন বিশ্ববিদ্যালয়ের নাম। এর কারন কি, আমরা কি শিক্ষার মানোন্নয়নের গবেষনায় মনোযোগ না দিয়ে ধস্তাধস্তিতে বেশী মনোযোগ দিচ্ছি। সংশ্লিষ্ট বিজ্ঞজন ভেবে দেখবেন আশা করি, না হলে ভবিষ্যতে দক্ষিন এশিয়ার রাঙ্কিংও হয়তবা আমাদের কোন বিশ্ববিদ্যালয়কে খুঁজে পাওয়া যাবেনা।

মোঃ শওকত হোসেন বিপু
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৩৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

অভ্যাস বিষয়ে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১২

অভ্যাস আসলে কীভাবে তৈরি হয়?

আমরা অনেক সময় ভাবি, কোনো একটা অভ্যাস তৈরি করতে হলে অনেক বেশি Willpower দরকার।

আসলে ব্যাপারটা একটু অন্যরকম।

আপনি যদি প্রতিদিন এক ঘণ্টা বই পড়ার সিদ্ধান্ত নেন, কিন্তু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×