somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধিক্কার তোমায় অং সান সুচি :

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২১ বছর বন্দীত্ব থেকে মুক্তি পেয়ে অং সান সুচি যেদিন প্রথম বাসা থেকে বের হলেন সেদিন ছিল ১৩ই নভেম্বর ২০১০ সাল। বিবিসির কল্যানে সুচির মুক্তির ক্ষনটি আমার লাইভ দেখার সুযোগ হয়েছিল। সেদিন তিনি বাসা থেকে বের হয়ে গ্রিলের উপর দাঁড়িয়ে উপস্থিত উৎফুল্ল জনতা এবং সাংবাদিকদের বললেন - নাউ, আই এম ফ্রি।

সেদিন বিশ্বের অগনিত মানুষের মত আমিও আশা করেছিলাম - গনতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর দিকে এগিয়ে যাবে সামরিক জান্তার নিয়ন্ত্রনাধীন মায়ানমার সরকার। তারপর আস্তে আস্তে ২০১২ সালে উপনির্বাচনের মাধ্যমে সুচির পার্লামেন্টের সদস্য হওয়া এবং ২০১৫ সালের নির্বাচনে অং সান সুচির নেতৃত্বাধীন এনএলডি সাধারন নির্বাচনে বিপুল বিজয় বিশ্বকে আশা জাগিয়েছে।

কিন্তু সব আশায় গুড়েবালি যখন ২০১৬ সালে সুচির সরকারের প্রথম বছরেই রোহিঙ্গাদের উপর সামরিক বাহিনীর নির্মম নির্যাতন যার ফলে প্রায় লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠির বাংলাদেশে আগমন এবং সর্বশেষ গত দুই সপ্তাহে প্রায় তিন লক্ষাধিক লোকের আমাদের দেশে আগমন।

যে লোকগুলো আসছে তাদের কাছ থেকে পাওয়া তথ্য খুবই লোমহর্ষক। শিশু এবং নারীদের সাথে যে রকম আচরন করা হচ্ছে - তা শুধু গনহত্যাই নয়, মানব সভ্যতার ইতিহাসে বিরল, নৃশংস, বেদনাদায়ক এবং মর্মান্তিক। গ্রামের পর গ্রাম আগুনে জ্বালিয়ে দেয়া হচ্ছে এবং সেই আগুনেই পুড়িয়ে মারা হচ্ছে শিশুদের, নারীদের করা হচ্ছে ধর্ষন আর যুবক বা তরুনদের পৈশাচিক নির্যাতন করে হত্যা। কোন আন্তর্জাতিক সংস্থাকে রাখাইন প্রদেশে ঢুকতে দেয়া হচ্ছেনা অথচ আইনশৃংখলা বাহিনীর বরাত দিয়ে বলা হচ্ছে - রোহিঙ্গারা নিজেদের ঘর নিজেরা আগুন দিয়ে দেশত্যাগ করছে।

এত কিছুর পরও, শান্তির নোবেল বিজয়ী যখন বলেন - এগুলো সবই মিথ্যা, বানোয়াট বা মিডিয়ার অপপ্রচার। তখন শান্তি বেগমের জন্য করুনা করা ছাড়া আর কিই বা আছে করার। ধিক তোমার জ্ঞানে, ধিক তোমার নোবেল জয়ে, ধিক তোমার মনুষ্যত্বে। ইতিহাস কাউকে ক্ষমা করেনা, তোমাকেও না। শুধু অপেক্ষা সময়ের।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৭
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

অভ্যাস বিষয়ে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১২

অভ্যাস আসলে কীভাবে তৈরি হয়?

আমরা অনেক সময় ভাবি, কোনো একটা অভ্যাস তৈরি করতে হলে অনেক বেশি Willpower দরকার।

আসলে ব্যাপারটা একটু অন্যরকম।

আপনি যদি প্রতিদিন এক ঘণ্টা বই পড়ার সিদ্ধান্ত নেন, কিন্তু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×