somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রাজিল বা আর্জেন্টিনার নয়, জয় হোক এমন ফুটবলের, জয় হোক ফুটবলপ্রেমীদের এমন উন্মাদনার।

২৩ শে জুন, ২০১৮ দুপুর ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আর্জেন্টিনা বা ব্রাজিল দক্ষিণ আমেরিকার দু'টি দেশ, যারা হাজার মাইল দূরে অবস্থান করেও নীল-সাদা কিংবা সবুজ-হলুদ রংয়ের পতাকার এমন আধিক্য দেখে বা উড়তে দেখে, যে কারোর মনে হতে পারে, আমাদের কত কাছে তাদের অবস্থান। হতে পারে সেটা এককভাবে পেলে বা ম্যারাাডোনার খেলার নৈপূণ্য বা দলগতভাবে খেলার গতির তীব্রতা বা ছন্দ। আবার নিজ দেশের ফুটবলের এমন দৈন্যদশাও অনেকাংশে দায়ী। কারন গ্রেটেস্ট শো অন আর্থ দেখতে বসলে কাউকে না কাউকে সমর্থন করতে হয়, বিষয়টা অনেকটা দুধের স্বাদ ঘোলে মিটানোর মত অবস্থা।

আগে যখন মোহামেডান বা আবাহনীর কোন খেলা হতো, তখন পাড়ায় পাড়ায় উড়ত সাদা-কালো বা নীল রংয়ের পতাকা, এখন যেমনটা আর্জেন্টিনা বা ব্রাজিলের নীল-সাদা বা সবুজ-হলুদ রংয়ের পতাকা উড়ছে। অনেকের কাছে নিজের দেশ ছাড়া অন্য দেশের এমন পতাকা উড়ানো সমর্থনযোগ্য নয়। কিন্তু আমার কাছে নিজের দেশের পতাকার অসম্মান না করে যে কোন দেশের পতাকা উড়ানো একধরনের আনন্দের উপলক্ষ্য মনে হয়। সেটা হতে পারে খেলা বা আঞ্চলিক বা আন্তর্জাতিক কোন অনুষ্ঠানকে সামনে রেখে, সেটা অনেকটা অনেক রংয়ের মাঝে নিজেরটা খুঁজে নেয়ার মতো বা সবার মাঝে নিজেকে বিলিয়ে দেয়ার মতো।

এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়ে গেল, যদিও সেটা রাজনৈতিক সংস্কৃতিক বিষয়ক, কিন্তু সেটাও ছিল আমার কাছে বৈচিত্রময়। কলেজে পড়ার সময় ১৯৯৫-৯৬ সালে বুয়েটে প্রায় যেতাম এলাকার এক বড় ভাইয়ের কাছে। একদিন দেখলাম উনার রুমে একক জনের পড়ার টেবিলের উপর একক দলের স্টিকার, কারো টেবিলের উপর ছাত্রদল, কারো টেবিলের উপর ছাত্রলীগ, কারো টেবিলের উপর ছাত্র শিবিরের কিংবা কারো টেবিলের উপর সমাজতান্ত্রিক দলের স্টিকার। জিজ্ঞাসে বিমোহিত হলাম যে, উনারা নিজেরা একক দলের সমর্থকই শুধু নয়, এদের মধ্যে একাধিক জন আছেন, যারা দলের মনোয়ন পেয়ে ছাত্রসংসদ নির্বাচন করছেন। বিভিন্ন দল নয় বরং বিভিন্ন মনের মানুষের এমন সহাবস্থানের বিষয়টা আমাকে আজও বিমোহিত করে রাখে।

এমন ভিন্নতা বা বৈপরীত্য বা আলাদা পছন্দকে প্রকাশ করার স্বাধীন প্রকাশভঙ্গীকে উপভোগ করি চরমভাবে, সেজন্য আর্জেন্টিনা বা ব্রাজিলের সাপোর্টার্সদের এমন উন্মাদনাকে উপভোগ করি পরমভাবে (absolutely)। ব্রাজিলের সাপোর্টার্স হিসেবে কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলের জয়ে যেমন আনন্দিত হই, ঠিক তেমনি আর্জেন্টিনার বিদায়ের শংকায় শন্কিতও এই আমি। কারন আমি ব্রাজিল সাপোর্টার হলেও আমার ঘরনী আর্জেন্টিনার সাপোর্টার আবার আমার ছেলে জারার তার চাচা বা ভাইয়াদের শেখানো বুলি (আর্জেন্টিনা জিন্দাবাদ) আমার সামনে এসে জোরে জোরে বলে, সুতরাং ঘরের কর্তা হিসেবে আমাকেও মেনে নিতে হয়, পছন্দ যার যার, ঘর সবার।

২৩. ০৬. ২০১৮ (ঢাকা)।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৮ দুপুর ২:২৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

অভ্যাস বিষয়ে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১২

অভ্যাস আসলে কীভাবে তৈরি হয়?

আমরা অনেক সময় ভাবি, কোনো একটা অভ্যাস তৈরি করতে হলে অনেক বেশি Willpower দরকার।

আসলে ব্যাপারটা একটু অন্যরকম।

আপনি যদি প্রতিদিন এক ঘণ্টা বই পড়ার সিদ্ধান্ত নেন, কিন্তু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×