সেদিন দিনের আগেই নেমে এসেছিল এক হাত রাত
কেউ জানত না,
আজ রোজ কিয়ামাত!
জানত না অবুঝ কালের পুতুল,
চিকন সুতোর গীত
স্বর্গ থেকে ক্ষণে ক্ষণে ভেসে আসছিল, করুণ শোক সংগীত!
সেদিনের সেই বেবুঝ সময়, আজও ফিরে ফিরে আসে
ত্যাগ নয়, তিতিক্ষা নয়, একতা নয়, ঐক্য নয়
কেবল তাজিয়া ভালোবাসে!
এখনও কাঁদে ফোরাতের জল,
আজও সদর্পে ঘুরে বেড়ায়, পাপিষ্ঠ সীমারের দল
সত্য ও ন্যায়ের পাথর বাটি আজও পড়ে আছে হীনবল!
এখনও বেঁচে আছে ফেরাউনের প্রেতাত্মা,
কামলেওয়ালা কই
এখনও জবরদস্তি সূর্য উঠে, অবাক তাকিয়ে রই!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


