ব্লগারদের বই বের হবার পর নিজে থেকেই কিছু বই অন্তত কেনার চেষ্টা করি। এবারও খুঁজে বের করে কিনেছি কয়েকটা। তবে সব কয়টার ছবি নেই।
প্রথম দিন ফাল্গুনের বাতাসে হেলেদুলে বইমেলায় হাজির হলাম। ঘন্টার বেশি সশয় লা্ইনে দাড়িয়ে পরে গেইটরে কাছে এসে দেখলাম, লাইন বাদ দিয়ে নগদে সেখানে অজস্র মানুষ ভিতরে পাচার হচ্ছে। কপাল যাই হোক, অবশেষে আমিও ভেতরে ঢুকলাম।
ঘুরছি, দেখছি এসব করে করে লিটলম্যাগ চত্ত্বর। অনেক দিন ধরেই তার কবিতার ভক্ত আমি । সেই কবি হানিফ রাশেদীনকে প্রথমবারের মতোই দেখলাম। প্রতিকথা স্টলে বসে আছেন কয়েকজনকে সাথে নিয়ে। আমার নামটা শুনে বললেন, ব্লগে কি অন্য কোনো নাম আছে! আমি না বলায় কিছুটা হতাশই হলেন মনে হলো। তার একটা পুরনো বই নতুন করে কিনলা্ম।
![]()
সেখানে পাওয়া গেলো আরো একজন কবিকে। ইনি হলেন কবি বাবুল। বাবুল হোসাইনের সাথেও স্বভাবতই প্রথম দেখা। এবারের বইমেলায় তার কবিতার বই বেরিয়েছে। সেটাও কেনা হলো।
![]()
আমি আসলে মেলায় যে কয়টি বই কেনার চিন্তা করে এসেছলিাম তার মধ্যে একটি ছিল একজন নবীন লেখকের নতুন বই, হৃদয়ে বাংলাদেশ। অবশ্য তার লেখার জন্য তিনি উঁচুতলার ব্লগারও বটে। কিন্তু বিখ্যাত ব্যক্তি হলে যা হয়, সাধারণ মানুষ তাদের দেখা পায় না। আমিও পেলাম না।
![]()
প্রতিকথায় যখন বললাম, ভাই , লেখককে কি পাওয়া যাবে, বা ওনার অটোগ্রাফ কিভাবে মিলতে পারে! জবাব হলো- উনি কখন আসেন সেটা তো বলা যাবে না। তবে তখন আপনি থাকলে অটোগ্রাফ পাবেন। আর সাথে এও বললেন যে, নিজের নামটা লিখে যান, আপা বলেছনে, বই কিনলে যেন ক্রেতার নামটা লিখে রাখা হয়। যাক, ভাবলাম; অটোগ্রাফ না নিয়ে এবার নিজের অটোগ্রাফটাই দিই। পরে আরো কয়েকবার বইমলোয় গেলেও অটোগ্রাফ নেয়ার সুযোগ হয়নি।
![]()
বইগুলো সব প্রতিকথা থেকেই নেয়া।
পরে সোহরাওয়ার্দী উদ্যানে মেলায় গিয়ে কিনেছি বেশ কিছু বই। তার মধ্যে আমার পিচ্ছি ভাগ্নে ভাগ্নীর জন্য কিছু বই আছে।
আসল কথা, বক বক করতে করতে ছবির কথা ভুলেই গেছি। আসেন, ছবি দেখি এবার। মোবাইলে তোলা, তাই, ছবির গুণগত মাণ স্বভাবতই প্রশ্নবিদ্ধ!
![]()
![]()
![]()
বিনোদন সবখানেই আছে। বইমেলাতেও ছিল কিছু।
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




