আসসালামু আলাইকুম। প্রিয় ব্লগার আপনাদেরকে একটু বিরক্ত করছি।
আমার এক বন্ধু আছেন যিনি দীর্ঘ দিন ধরে বিদেশে বসবাস করছেন। এখন তিনি দেশে ফিরে আসার চিন্তা করছেন।
দেশে ফিরে আসার সময় তিনি তার ব্যবহৃত কিছু জিনিসপত্র দেশে নিয়ে আসতে চান। কারণ, নতুন করে দেশে সংসার পাততে চাইলে অনেক কিছু কিনতে হবে। তাই পুরনো কিছু জিনিস তিনি দেশে নিয়ে আসার ব্যাপারে সিদ্ধান্ত নিতে চান।
তার ৪২ ইঞ্চি লম্বা একটা টেলিভিশন আছেন। যেটা তিনি প্রায় ৫ বছরের বেশী সময় ধরে ব্যবহার করছেন। এটাও তিনি দেশে নিয়ে যেতে চান। কিন্তু সমস্যা হচ্ছে- কেউ এক জন তাকে বলেছে- এই টিভি দেশে নিতে গেলে তাকে নতুন টিভিতে যেই ট্যাক্স ধরা হয় সেই পরিমাণ ট্যাক্স দিয়ে তারপর বিমান বন্দর থেকে বের হতে হবে। নইলে টিভি ছাড়বে না।
আমার প্রশ্ন হচ্ছে- নতুন টিভিতে যেই ট্যাক্স আর ৫ বছর ব্যবহার করা টিভিতে কি একই ট্যাক্স নেয়া হবে? আমার মনে হয় এটা ঠিক নয়। কেননা, ৫ বছর ব্যবহার করার পর একটি টিভির কি আর মূল্যমান থাকবে যে এটা ট্যাক্স ২০/২৫ হাজার টাকা ধরবে?
কেউ যদি এই বিষয়ে জানেন দয়া করে মন্তব্য করলে উপকৃত হইবো। আপনাদিগের দৃষ্টি আকর্ষণ করিতেছি।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



