somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুভ জন্মদিন, নাবিলা! (সমাপ্তি)

১৩ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাসায় ফিরলাম। সারাদিন দারুন মজা হয়েছে। পরীক্ষার পর এটাই প্রথম পার্টি, তাই প্রানভরে শয়তানী, দুস্টুমী করে দিন কেটেছে!

যেহেতু আমি আর রাফি আগে যাইনি, তাই আমরা ঘর থেকে আগেই বের হয়েছিলাম, যাতে কোনকিছু মিস না করি। কিন্তু গিফট পছন্দ করতে করতে এতো সময় লাগলো যে ১১টার জায়গায় পৌছুলাম ১২টায়। কিন্তু মজার ব্যাপার হলো, যার আসার কথা সবার পরে (ক্লাস রেকর্ড তাই বলে), সেই নুসরাত কিনা আমাদের আগে এসে পরেছে! খাবার লোভে কিনা কে জানে! (আমার অবশ্য মনে হয়, নাবিলা ওকে গতকার রাতে আসতে বলেছিলো, কিন্তু বেচারা নুসরাত লেট করে আজ সকালে এসেছে!)

আন্টির হাতের চটপটি (শুনেই লোভ পাচ্ছে, তাই না?) আর নাবিলার হাতের ব্রাউনিয়া কেক দিয়ে সারলাম আমাদের পোস্ট-ব্রেকফাস্ট পর্ব। শামুক, মানে সৌমিক, মাশাআল্লাহ খাওয়া মানে যে ইবাদত, সেটা তার ভোজনেই বুঝিয়ে দিচ্ছিলো।

এরপর শুরু হলো আমাদের ফিল্ম ডিরেক্টর রাফির চলচিত্র প্রদর্শনী! লাস্ট ঈদে রাফি ওর কাজিনদের সাথে নিয়ে একটা মৌলিক স্বল্পদৈর্ঘ চলচিত্র বানিয়েছিল, সেটার বিশেষ প্রদর্শনী। কাহিনীটা মৌলিক, শুধু "কুচ কুচ হোতা হায়" ও ধুম-২ থেকে একটু ইন্সপায়ারেশন পেয়েছিলো আর কি!

দুপুরের খাওয়ার টেবিলে বসতে না বসতে মুহতারামা তাহসিনা (ধার্মিক মানুষতো, তাই...) এসে হাজির। এতোক্ষন কই ছিলো কে জানে, কিন্তু খাওয়ার আগে ঠিকই... কথায় আছে, জাতে মাতাল তালে ঠিক!

খাবারের মেনু বলে লাভ নেই...পড়তে পড়তে কখন লোল ফেলে বাচ্চাদের মতো জামা ভিজিয়ে ফেলবেন ঠিক নেই! তবে আন্টির "আনলিমিটেড রিফিল" অপশন পেয়ে আগামী দুতিনদিনের খাবার যে সবাই পেটে পুরেছে, তাতে কোনো সন্দেহ নেই। ওসমান তো পোলাও শেষ করে আবার ভাত পর্যন্ত খেয়েছে! সৌমিক আর দিশার কথা বলে তো লাভ নেই, এদের পেটে কি ব্লাকহোল নাকি কে জানে! (আমি কিন্তু ডায়েট করছি, তাই "খুব" বেশি খাইনি!)

বিকেলে বের হলাম ক্যাম্পাসে ঘুরতে। জাবির নৈসর্গিক পরিবেশে আড্ডা মারাটা যে কতো মজা, তা, যে মারেনি জীবনেও বুঝবে না। হুমায়ুন আজাদ, তসলিমা নাসরীন থেকে শুরু করে হাদিস-কোরআন শরীফ, কোনোটাই বাদ পরেনি। তানিয়া যখন ঘোষনা দিলো, যে ওর ছোট ভাই ওর জন্য বর ঠিক করবে, আমরা সবাই, মানে ছেলেরা, ওর ভাইকে "চকোলেট ফাক্টরী" কিনে দেয়ার লোভ দেখিয়ে রাজী করানোর চেষ্টা করা শুরু করলাম। কিন্তু পিচ্চি মহা চালাক, সে আমদের ফিগার দেখে বোনের বিয়ে দেবে! আমরা তো আর হৃতিক কিংবা সিক্স প্যাক-শাহরুখ নই...তাই সবার রণে ভঙ্গ!

আসার সময় শামুক প্রমাণ করলো যে, সে সত্যি সত্যি দেশের স্পিকার হওয়ার যোগ্যতা রাখে; নইলে সারা রাস্তা একা একা বকবক করতে কয়জন পারবে?

কাল ভাইভা, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, তাই শুভ রাত্রি!
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×