ঈশ্বর শালাদের ভীড় বেড়ে গেছে ঈশ্বরের আশীর্বাদে,
তাই এখানে মরে পড়ে থাকে আমার শৈশব,
কী মৃত্যু,কী ভয়ানক,
গা শিউরে যায় দুমিনিটের জন্যে।
আমি এই শিশুর মৃত্যুর জন্য একদম দায়ী নই,
এই শিশু আমার আত্মীয়ও নয়,
তাই আমি শুধু প্রতিবাদ জানাই,
ঈশ্বরের কাছে কৃপিত আমি,
আমার তো গুলি লাগে নাই!!!
আমি এই শিশুকে চিনিনা,
আমি তাই প্রতিবাদ জানাই,
যারা মেরেছে তাদের আমি চিনি না,
জানি মস্ত কিছু ঝুলছে তাদের গুপ্তাঙ্গে,
এসো সেখানে পারলে কিছু অম্ল লাগাই।
কী ভয়ঙ্কর,আমি এমন নিষ্পাপ শিশুকে চিনি না,
জানি না,
একটু হাত বুলিয়ে আদরও করি না,
এই শিশুটা ক্যান যেন আমার শৈশব,
আমার কাদা মাখা গতরের গন্ধ ছড়াচ্ছে,
আমি জানি না
চিনি না,
তাই প্রতিবাদ জানাই দুমিনিটের,
কথা দিলাম,কাল ভোরেই ভুলে যাবো
আমার শৈশব মনে করিয়ে দেয়া
এই শিশুর মুখ!
আলোচিত ব্লগ
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চিবিয়ে চিবিয়ে খুন

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।