পত্রিকার পাতা ওল্টাই,
গ্রামগঞ্জের খবর,
ধর্ষিতা নারীর কবর,
কর্পোরেট লোকের স্যুটেড ইমেজ,
লাশ পড়ে থাকা সড়ক যেন স্যুয়ারেজ,
ধানের পড়তি দামে কৃষকের আত্নহনন,
জঘন্য মানুষেরা আমাদের গা বাঁচানোর নীতি নির্ধারণ,
বন উজাড়ে ব্যস্ত আরো কিছু অসভ্য মানুষের হাসি হাসি মুখের ছবি,
আরো কিছু রাক্ষুসে মানুষের
সমস্ত দেশ লুন্ঠনের,
মায়ের সমস্ত সম্ভ্রম লুন্ঠনের
দিন ব্যাপী আয়োজনের
চমকপ্রদ নিউজ দেখে
আমি কিছুটা বিরক্ত,ঠিক আপনার মতোই।
তারপর?
আমি নগণ্য নিজেকে দাবী করে
পাশ কাটিয়ে পত্রিকার পাতা ওল্টাই,
খেলা কিংবা বিনোদনের পাতায়
নিজের ক্ষুধা মিটাই।
কী জঘন্য !
একদিন বিপ্লব আসবে
এই ধানিসিড়িতে
স্বপ্নই দেখি...............
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



