অনলাইনে বাংলাদেশের মানুষের অংশগ্রহন আগের থেকে অনেক বেশি। তথ্য প্রযুক্তির সহজ ব্যবহার বাংলাদেশের মানুষকে ভালভাবে আকৃষ্ট করেছে। সেই সাথে শুরু হয়ে গেছে সাইবার অপরাধ। একজন মানুষ যত সহজে তথ্যপ্রযুক্তির ব্যবহার শিখছে ততসহজে নিজের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। আর এ সুযোগে সাইবার অপরাধও চলছে তার স্বাভাবিক গতিতে। বাংলাদেশে সাইবার অপরাধ প্রতিরোধে নেই কোন যুগোপযোগী কোন আইন। ফলে আপনার তথ্য কেউ চুরি করলেও আপনি তাকে আইনের আওতায় এনে কিছুই করতে পারবেন না। এখন আমাদের যেটা করনীয় নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করা। আমার এক্ষেত্রে কিছু পরামর্শ আছে যারা অনলাইনে নতুন তাদের জন্য।
১। আপনার মেইলের পাসওয়ার্ড কাউকে বলবেনা।
২। পাসওয়ার্ড দেবার সময় সাধারণ কিছু পাসওয়ার্ড থাকে সেগুলো কখনই দিবেন না। পাসওয়ার্ড দেবার সময় বড়হাতের, ছোটহাতের অক্ষর,সংখ্যা, কিছু চিন্হ ব্যবহার করুন। এতে পাসওয়ার্ড কেউ খুজে বের করতে পারবেনা।
৩। কখনইও আপনার মোবাইল নাম্বার, প্রিয়জনের নাম, জন্মতারিখ, কিম্বা আপনার মুদ্রাদোষ পাসওয়ার্ড হিসেবে রাখবেন না।
৪। এখন প্রায় সব ধরনের ওয়েবসাইটে একাউন্ট খোলার জন্য আপনার মেইল এর সাহয্যে খুলতে হয়। এক্ষেত্রে আপনার মেইল একাউন্ট হ্যাক হয়ে গেলে আপনার সব গুলো একাইন্ট হ্যাক করা বা পাকওয়ার্ড পরিবর্তন করা কোন ব্যপারই না। তাই আপনার সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে আপনার মেইলের নিরাপত্তার দিকে।
৫। অনেকে মেইল আইডি চালু করার সময় রিকোভারী মেইল হিসেবে আন্দাজে একটি মেইল বসিয়ে দেয়। অনেক সময় বন্ধুর মেইল আইডি ব্যবহার করে। তাহলে আপনার বন্ধুর কাছে আপনার একাউন্টে প্রবেশ করা কোন ঘটনাইনা। ২ মিনিটে আপনার বন্ধু চাইলে আপনার একাউন্ট হ্যাক করতে পারে।
৬। মেইল খোলার সময় কিছু প্রশ্নের উত্তর দিতে হয়। অনেকে উত্তর করে আপনার মায়ের জন্মস্থান কোথায়? আপনাকে এই প্রশ্ন গুলোর সঠিক উত্তরই দিতে হবে এমন কোন মানে নাই। আপনি যেকোন একটি প্রশ্ন করে আপনার ইচ্ছামত যা কিছু লিখতে পারেন। এখানে সঠিক বা সত্যি কথা লেখার কোন দরকার নেই। যেমন কেউ যদি আপনার মায়ের জন্মস্থান কোথায়? এধরনের প্রশ্নের যদি সঠিক উত্তর দেন তাহলে আপনার এই প্রশ্নের উত্তর বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে একটি হবে। তাহলে ৬৪ বার চেষ্টা করলেই আপনার আইডি হ্যাক করা যাবে।
৬। ফেসবুক সহ অন্য কোন ওয়েব সাইটে রেজিস্ট্রেশন করতে গোপন একটি মেইল আইডি ব্যবহার করতে পারেন। যেটা কাউকে বলবেন না।
৭। মেইলে আপনার মোবাইল নম্বর রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারেন।
আজ এই পর্যন্তই . . . . . .

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

