অন্তর্জালে বাংলা লিটল ম্যাগের নতুন ঠিকানা 'খোয়াব'
০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলা লিটল ম্যাগের নতুন ঠেক ইন্টারনেট। আর বিগত কয়েক বছরে বেশ অনেকগুলো বাংলা ই-ম্যাগাজিন অর্থাৎ কিনা ইন্টারনেট ভিত্তিক পত্রিকাই আত্মপ্রকাশ করে ফেলেছে। কিন্তু এই ই-ম্যাগগুলো সবই প্রায় গদ্য পদ্য মিশিয়ে, কিছু বা শুধুমাত্র পদ্যের। ‘খোয়াব’-এ কিন্তু পদ্য নেই, শুধু গদ্য আছে – সব রকমের গদ্য এখানে স্বাগত। আর এটাই ‘খোয়াব’-এর আত্মপ্রকাশের পিছনে মূল প্রেরণা – অন্তর্জালে অন্যধারার বাংলা গদ্যের একটা স্থায়ী ঠিকানা গড়ে তোলা ও সেখান থেকে সারা পৃথিবীর গদ্যজনের কাছে তাকে পৌঁছে দেওয়া।
‘খোয়াব’-এর জন্ম ২০০৯ সালের আগস্ট মাসে। ২০১০ -এর শেষে পৌঁছতে পৌঁছতে ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে খোয়াবের পরপর তিনটি সংখ্যা। ‘খোয়াব’-এর তৃতীয় সংখ্যায় লিখেছেন মোট চল্লিশজন লেখক-লেখিকা। এঁদের মধ্যে অনেকেই অন্যধারার লেখক হিসাবে ইতিমধ্যেই বাংলা সাহিত্যের জগতে সুপ্রতিষ্ঠিত। আবার কেউ বা উদিয়মান লেখক হিসাবে অত্যন্ত সম্ভাবনাময়। এঁদের সবাইকে একসাথে করেই গড়ে উঠেছে খোয়াবের সাহিত্যসম্ভার। এর মধ্যেই খোয়াবে চোখ রেখেছেন বিশ্বের মোট একচল্লিশটি দেশ থেকে আড়াই হাজারেরও বেশি পাঠক।
খোয়াব হল আপনার স্বপ্ন দেখার জায়গা।
খোয়াব দেখুনঃ
http://www.khoyab.in/
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১১ বিকাল ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুন
‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন