somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেকারত্ব সমস্যা আরো প্রকট হচ্ছে আমেরিকায়

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেকার ভাতার জন্যে আবেদনের সংখ্যা ক্রমশ বাড়ছে আমেরিকায়। গত বৃহস্পতিবার পেশ করা একটি রিপোর্টে এই কথা জানালো, আমেরিকার লেবর ডিপার্টমেন্ট।

সাধারণত সপ্তাহে কাজের দিন কম থাকলে কমে যায় বেকার ভাতার আবেদনও। মন্দার দাপটে উল্টে গেছে এই চিত্রও। ‘লেবর ডে' উপলক্ষে ছুটি থাকলেও সাপ্তাহিক আবেদনের সংখ্যা ১১,০০০ বেড়ে দাঁড়িয়েছে ৪,২৮,০০০।

গত অগাস্ট মাসে বেসরকারি ক্ষেত্রে চাকরি তৈরি হয়েছে মাত্র ১৭,০০০ এর মত (জুলাই মাসের ১,৫৬,০০০ এর তুলনায় যা অস্বাভাবিক হারে কম)। অন্যদিকে সরকারি কর্মী ছাঁটাইয়ের সংখ্যাও ১৭,০০০। ফলে মোট চাকুরীজীবীর সংখ্যা পাল্টায় নি। নতুন চাকরির সম্ভাবনা তৈরি করতে ব্যর্থ হয়েছে আমেরিকার অর্থনীতি। বেকার বৃদ্ধির হার ৯.১ শতাংশের কাছাকাছি।

বেকার ভাতা প্রাপকের সংখ্যা ১২ হাজারের মত কমেছে। কিন্তু মন্দার জেরে জরুরী ভিত্তিতে বেকার ভাতার আওতায় থাকা আরও ৩৪ লক্ষ মানুষ সেই হিসেবের বাইরে। মোট বেকারের সংখ্যা অস্বাভাবিক হারে বাড়ছে।

বেকার ভাতার আবেদন চার সপ্তাহে গড়ে ৩,৭৫,০০০'র চেয়ে কম হলে কিছুটা চাঙ্গা হবে অর্থনীতি, বলে মত বিশেষজ্ঞদের। গত বছর ফেব্রুয়ারি মাস থেকে আবেদনের সংখ্যা কখনই ৩,৭৫,০০০ এ নেমে আসার ধারকাছ দিয়েও যায় নি। শেষের চার সপ্তাহে ছিল সর্বোচ্চ, ৪,১৯,০০০।

নতুন চাকরির সম্ভাবনা তৈরি না হলে, অর্থনীতির পক্ষে অশনি সংকেত। বাজারে উৎপাদিত দ্রব্যের চাহিদা কমে যায়। বন্ধ হতে থাকে উৎপাদন, যার ফলে আবার তৈরি হয় বেকার। চক্রাকারে কমে যেতে থাকে অর্থনীতির বৃদ্ধির হার। আমেরিকার অর্থনীতি শেষ দুবছরে বেড়েছে মাত্র ০.৭ শতাংশ। ফলে অশনি সংকেত দেখছে সংশ্লিষ্ট মহল।

এখনি ব্যবস্থা না নিলে নিশ্চিত খাতে পড়বে আমেরিকার আর্থনীতি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×