থার্টি ফার্স্ট নাইট। বাংলিশ মদারুরা এখন মাতাল হয়ে পড়ে আছে।
০১ লা জানুয়ারি, ২০১১ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ ইংরেজী নববর্ষ। জানুয়ারীর ১ তারিখ। থার্টি ফার্স্ট নাইট। আমরা বাঙালিরা আজকের দিনে বৃটিশ। আজকের এর মহান রাতে অনেকেই ইতিমধ্যে মদের বোতল খুলে ফেলেছেন নিশ্চয়ই। তবে যারা মদারু হয়েছেন আজকে তারা যে এখন ব্লগে নাই সে বিষয়ে আমি নিশ্চিত। আমার একটা প্রশ্ন আছে সকলের কাছে। জানুয়ারী মাসের ১ তারিখে মদ খাওয়া লাগবে এ কথা কি কোন শাস্ত্রে লেখা আছে? যদি না থাকে তাহলে কেন আমাদের এই রাত্রে মদারু বনে যেতে হবে?
অনেকেই অনেক ভালো ভালো কথা লিখেছেন আজকে। নতুন বছরে নতুন করে জীবন শুরু করতে হবে, দান করতে হবে, মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে ইত্যাদী। তাদের স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের দেশে তিনটা নববর্ষ আসে। বাংলা, আরবি এবং ইংরেজী। প্রত্যেক বারই তারা নতুন করে বছরের প্রথম দিনটাতে ভালো কিছু করার আহবান জানান। নতুন বছরে নতুন ভাবে নিজেকে সাজানোর কথা বলেন। নতুন বছর থেকে ভালো হয়ে যাবার আহবান জানান। কিন্তু আমরা কোন বছরকে আদর্শ ধরব তা জানান না। তিনা বছরের হিসাব মাথায় রাখা আমাদের জন্য কঠিন কাজ। তাই পহেলা বৈশাখে আমরা পান্তা ইলিশ খেয়ে ঠান্ডা হই, ইংরেজী নববর্ষে মদ খেয়ে গরম হই। আর আরবির কোন খবর রাখি না।
আমাদের মধ্যে এত ভাগাভাগি কেন?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;...
...বাকিটুকু পড়ুন