সরকারের তরফ থেকে ফেসবুকের বিকল্প একটি পৃথক ওয়েবসাইট খোলা হোক। তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় দ্বারা নিয়ন্ত্রিত এই সাইটে ১৮ বছরের অধিক ব্যক্তিরা একাউন্ট খুলতে পারবে এবং এর জন্য জাতীয় পরিচয় পত্রের নাম্বার প্রবেশ করাতে হবে যা নির্বাচন কমিশন দ্বারা স্বয়ংক্রিয়ভাবে যাচাইকৃত হবে। একাউন্ট খোলার আগে প্রথম শ্রেণীর গেজেটেড সরকারি কর্মকর্তা দ্বারা সত্যায়িত ২ কপি পাসপোর্ট আকারের ছবি, নাগরিকত্ব্বে সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার অথবা স্থানীয় স্বনামধন্য কোন ব্যক্তি দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় বরাবরে স্বহস্তে লিখিত একটি আবেদন করতে হবে। আবেদনের সাথে সোনালী, অগ্রণী, জনতা অথবা রূপালী ব্যাংক থেকে "সচিব, তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়" এর অনুকূলে ৩০০ টাকার ডিডি অথবা পে অর্ডার সংযুক্ত করতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তির স্থানীয় থানার "পুলিশ ক্লিয়ারেন্স" পাওয়া সাপেক্ষে মন্ত্রণালয় থেকে নো অবজেকশন লেটার সরকারি ডাকযোগে প্রেরণ করা হবে যাতে একটি পিন নাম্বার উল্লেখ থাকবে। উক্ত পিন নাম্বার ব্যবহার করে উক্ত সাইটে একাউন্ট খোলা যাবে। আবেদন পত্রে কোন ভুল পাওয়া গেলে আবেদনপ্ত্র বাতিল বলে গণ্য হবে। সেক্ষেত্রে পুণরায় ৩০০ টাকার পে-অর্ডার/ডিডি সহ আবেদন করতে হবে। এছাড়া শর্ত থাকে যে, উক্ত একাউন্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বিশেষ বিভাগ দ্বারা সার্বক্ষণিক মনিটর করা হবে।
সরকারের তরফ থেকে ফেসবুকের বিকল্প একটি পৃথক ওয়েবসাইট খোলা হোক।
পাতার পাখা
পাতার পাখা
সাইফুল ইসলাম সাঈফ
নারকেল গাছের পাতা ছিঁড়ে
পাতার শলা আলাদা করে
দুই পাতা সমান করে কেটে
বানাতাম চার ডানার একটি পাখা
খেজুর গাছের কাঁটা ছিঁড়ে
সে কাঁটা পাখার মাঝখান বরাবর গেঁথে
দখিনা বাতাসের মুখামুখি ধরলেই
শুরু... ...বাকিটুকু পড়ুন
ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল কেন?

ঢাকার রাজপথে আজ এক নতুন কুশীলবের আবির্ভাব ঘটলো। নাম তার ‘বাংলাদেশ আজাদ পার্টি’। এই নামের কোনো রাজনৈতিক অস্তিত্বের কথা দেশের আমজনতা না জানলেও, হঠাৎ এক রাতে তারা ‘অবৈধ... ...বাকিটুকু পড়ুন
কবিতাঃ খোকার অভিমান

খোকা খাবে মুড়ি মুড়কি, মা দিলো খই
এই নিয়ে অশান্তি, ব্যাপক হই চই।
বাবা যাচ্ছে হাটে, খোকা পিছু ছোটে
বকা খেয়ে ঘরে ফিরে কাঁদছে মাথা খুঁটে।
কত কাজই... ...বাকিটুকু পড়ুন
যদি কামের কাম না হয়, সংখ্যা দেখলে বিগাড় ওঠে

বগুড়া জিয়াউর রহমান মেডিকেল বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট। এতেই রুগিরা সেবা পায়না, অপরিচ্ছন্ন, লোকবল নেই, যন্ত্রাংশ নষ্ট, ওষূধ নেই, ১৫০০ শষ্যাবিশিষ্ট করে লাভ কি? সেবা নিশ্চিত হবে না...
এখন ডাক্তাররা... ...বাকিটুকু পড়ুন
পলাশবাড়ীর মূর্তি বিতর্ক, ধর্মীয় স্থাপনার আড়ালে কি অন্য কোনো নীলনকশা?
সাম্প্রতিক ভূরাজনীতি ও জাতীয় নিরাপত্তার সমীকরণে হাইব্রিড ওয়ারফেয়ারবা অপ্রতিসম যুদ্ধকৌশল এক নতুন মাত্রা যোগ করেছে, যার প্রধান লক্ষ্যবস্তু রাষ্ট্রের অভ্যন্তরীণ সামাজিক ফাটল ও অননুমোদিত কাঠামোর মাধ্যমে মানুষের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ করে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।