!!!!বাড়ি!!!!
১৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাড়ি আছে সারি সারি-
আমার বাড়ি কৈ?
যে বাড়িতে খাব মোরা
দুধ-ভাত-খৈ।
আম-কাঠাল-লিচু গাছ-
আছে সারি সারি,
পাখ-পাখালির কলতানে-
মুখরিত বাড়ি।
ধান কাটা শেষ হলে-
নবান্নের ঘ্রান,
পিঠা-পায়েস সুবাস ছড়ায়-
ভরে উঠে প্রান।
জোছনা রাতে খড়ের গাদায়-
লুকোচুরি খেলা,
রাত গভীর হলে পরে-
গল্পের মেলা।
আরও আছে পুকুর ঘাট-
যেথায় বাসে "কবিতা"র পাঠ,
শান্ত পুকুর-অথৈ পানি-
মোরা কি ভাই সাতার জানি?
জানি-জানি..সাতার জানি-
এসো তবে খেলতে নামি,
ডুব-সাতারে যায় বেলা-
তবু শেষ হয় না মোদের খেলা।
চলো ভাই ধরি মাছ-
আনো বর্শি -জাল,
তেলাপিয়ে-শিং-পুটিতে-
হারিয়ে ফেলি তাল,
বেলা শেষে সন্ধ্যা হল-
ছেলে তবু ফিরে না এল,
"মা" তাই ছুটে যায় পুকুর ঘাটে-
মাছ ভরা থলে দেখে-মুখে হাসি ফুটে।
আজ সবাই বাড়ি যায়-
আমি একা বাসে ঠায়,
ফিরে যাওয়া হবে কিনা-
ভাবি নিরালায়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন